Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Waqf Bill: লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল, আপত্তি বিরোধীদের

এই সংশোধনী বিল নিয়ে এদিন ফের একবার শাসক-বিরোধী জোটের শক্তি প্রদর্শন হতে চলেছে।

Waqf Bill: লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল, আপত্তি বিরোধীদের

এই বিল পাশ করতে বিজেপির প্রয়োজন ২৭২টি সমর্থন। 

শেষ আপডেট: 2 April 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বুধবার লোকসভায় পেশ করলেন বহু বিতর্কিত-চর্চিত ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই বিল যোথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। এবং নতুন বিল ক্যাবিনেটেও অনুমোদন পেয়েছে। আমরা কংগ্রেস কমিটির মতো নয়। যে কমিটি একটি রাবার স্ট্যাম্পের মতো। আমাদের কমিটি যথাযথভাবে বিচার করে এবং বিল নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে।

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আজ, বুধবার উত্তপ্ত হতে চলেছে লোকসভা। শাসক ও বিরোধী দল উভয়েই শক্তি প্রদর্শনে কোমর বেঁধে নেমেছে। বিল পেশের আগেই কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু সকালেই জানিয়ে দিলেন যে, বেশ কিছু বিরোধী দলের সদস্য ব্যক্তিগতভাবে এই সংশোধিত বিলের সমর্থক। যদিও তাদের দলগত অবস্থান ভিন্ন। 

এই সংশোধনী বিলে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক উন্নয়নের প্রস্তাব আনা হয়েছে। ২০২৪ সালের অগস্ট মাসে লোকসভায় প্রাথমিকভাবে এই বিলটি পেশ করা হলেও বিরোধী দলগুলি ও বিভিন্ন মুসলিম সংগঠনের বিরোধিতায় এই বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়। বিরোধী এই সংশোধনীর প্রবল বিরোধিতা করে একে অসাংবিধানিক এবং মুসলিমদের পক্ষে একপেশে মনোভাব বলে সমালোচনা করে।

এদিন লোকসভায় ঝড় তোলার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের লোকসভা এমপিদের সঙ্গে এক বৈঠক করেন। কেন্দ্র-বিরোধী জোট ইন্ডিয়ার তরফেও ঠিক হয়েছে যে, এদিন বিল পেশের সময় বা পরে কোনও প্রতিবাদ-বিক্ষোভ নয়, ওয়াকআউট নয়। ইন্ডিয়া জোট শুধু আলোচনা-বিতর্ক চায় এবং ভোটাভুটির জন্য চাপ দেবে সরকারকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার সন্ধ্যাতেই জানিয়ে দিয়েছিলেন, ওয়াকফ বিলকে পরাজিত করতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ রয়েছে।

এই সংশোধনী বিল নিয়ে এদিন ফের একবার শাসক-বিরোধী জোটের শক্তি প্রদর্শন হতে চলেছে। যদি ভোটাভুটির দিকে গড়ায় তাহলে কার পক্ষে কত ভোট পড়তে পারে! কোন দলের কী অবস্থা রয়েছে লোকসভায়? যদি বিরোধীরা ভোটাভুটির উপর চাপ দেয় তাহলে তা ধ্বনি ভোটে হবে, নাকি বোতাম টিপে অথবা গোপন ব্যালটে, তা ঠিক করার অধিকারী একমাত্র স্পিকার ওম বিড়লা। এই বিল পাশ করতে বিজেপির প্রয়োজন ২৭২টি সমর্থন। 

ওয়াকফ বিলের পক্ষে এনডিএ-র শক্তি কত লোকসভায়?
বিজেপি-২৪০
জেডি(ইউ)- ১২
তেলুগু দেশম পার্টি- ১৬
এলজেপি (আরভি)- ৫
আরএলডি- ২
শিবসেনা (একনাথ শিন্ডে)- ৭

অর্থাৎ এনডিএ জোটের পক্ষে থাকছে ২৮২টি ভোট। যদি সব ভোট বিলের পক্ষে পড়ে তাহলে লোকসভায় সহজেই পাশ হয়ে যাবে ওয়াকফ সংশোধনী বিল।

ওয়াকফ বিলের বিপক্ষে ইন্ডিয়া জোটের শক্তি কত লোকসভায়?

কংগ্রেস- ৯৯
সমাজবাদী পার্টি- ৩৭
তৃণমূল কংগ্রেস- ২৮
ডিএমকে-২২
শিবসেনা (উদ্ধব ঠাকরে)- ৯
এনসিপি (পাওয়ার)- ৮
সিপিএম- ৪
আরজেডি- ৪
আম আদমি পার্টি- ৩
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-৩
মুসলিম লিগ- ৩
ন্যাশনাল কনফারেন্স- ২
অন্যান্য- ১৩

অর্থাৎ ইন্ডিয়া জোটের সংখ্যা ২৩৫। ফলে ভোটাভুটি হলে বিরোধী জোটের পরাজয় সংখ্যাতত্ত্বের বিচারে অনিবার্য। তবে মিমের প্রধান আসাউদ্দিন ওয়েইসি এই বিলের কট্টর বিরোধী হলেও তিনি ইন্ডিয়া জোটের শরিক নয়। এছাড়াও ওয়াইএসআরসিপির ৪ জন এমপিও জোট নিরপেক্ষ হলেও তাঁরা বিরুদ্ধে ভোট দেবেন।


```