Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পাইকারি বাজারের আগুনেই দগ্ধ আমজনতা, ১৬ মাসের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি জুনে ৩.৩৬ শতাংশ

কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতিতেই স্বীকারোক্তি

পাইকারি বাজারের আগুনেই দগ্ধ আমজনতা, ১৬ মাসের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি জুনে ৩.৩৬ শতাংশ

আমজনতা গত মে মাসেও পাইকারি বাজারে ২.৬ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধির পাল্লায় ছিলেন।

শেষ আপডেট: 15 July 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: বাজারে গিয়ে তামাম জনতার যখন মাথায় বজ্রপাত, তখন গোড়ায় গলদ ধরা পড়ল পাইকারি বাজারের দামে। আদতে জুন মাসে পাইকারি জিনিসপত্রের দাম ৩.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে সবজি, খাদ্যশস্য এবং ফল সবই রয়েছে। এগুলির ক্ষেত্রে ৬ মাসে সর্বোচ্চ ৯.৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে জুনে।

ভারতের আমজনতা গত মে মাসেও পাইকারি বাজারে ২.৬ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধির পাল্লায় ছিলেন। কিন্তু গত মাসে তা ১৬ মাসের ভিতর সর্বাধিক ৩.৪ শতাংশে পৌঁছেছে। এর ফলে খাদ্যমূল্য বৃদ্ধি ঘটেছে ৮.৭ শতাংশ এবং উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়ে ১.৪৩ শতাংশ হয়েছে।

যে কারণেই খুচরো বাজারে এর প্রভাব পড়ে। সবজি, খাদ্যশস্য থেকে ফলপাতির দাম হু-হু করে বেড়েছে। চার মাসের মধ্যে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি খবরে শিরোনামে উঠে আসে। জুনে গত চার মাসের ভিতর সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে খুচরো বাজারে, ৫.০৮ শতাংশ। মে মাসে যা ছিল ৪.৮ শতাংশ।

সোমবার কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, খাদ্যসামগ্রী, উৎপাদিত খাদ্যপণ্য, অপরিশোধিত তেল ও গ্যাস, খনিজ তেল ও অন্যান্য জিনিসের দামের বৃদ্ধির কারণেই এর প্রভাব পড়েছে। পাইকারি বাজারে খাদ্যসামগ্রীতে জুনে মূল্যবৃদ্ধি ঘটেছে ১০.৮৭ শতাংশ। মে মাসে তা ছিল ৯.৮২ শতাংশ।

তরিতরকারি-সবজির বাজারে জুনে বৃদ্ধি পেয়েছে ৩৮.৭৬ শতাংশ। মে-তে তা ছিল ৩২.৪২ শতাংশ। পাইকারি বাজারে পেঁয়াজ অগ্নিমূল্য হয়েছে। প্রায় ৯৩.৩৫, আলু ৬৬.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে জুনে। অন্যান্য মশলার দাম বেড়েছে ২১.৬৪ শতাংশ।


```