Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়', জনগণের কাছে ক্ষমা চেয়ে পোস্ট মোদীর

শিবরাত্রির দিন সঙ্গমে প্রায় দেড় কোটি ভক্ত পুণ্যস্নান করেছেন বলে জানা গিয়েছে। মেলা শেষে যোগী আদিত্যনাথ-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিশাল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 

'এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়', জনগণের কাছে ক্ষমা চেয়ে পোস্ট মোদীর

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 27 February 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: বুধবার, শিবরাত্রির অমৃতস্নানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে তিথি-নক্ষত্রের মহামিলনে ১৪৪ বছর পরের মহাকুম্ভ (Maha Kumbh 2025)। উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আজ, বৃহস্পতিবার প্রয়াগরাজে গিয়ে সরকারিভাবে মেলা শেষের ঘোষণা করবেন এবং কুম্ভমেলায় সাহায্যকারী সমস্ত কর্মীদের সংবর্ধনা জানাবেন। কুম্ভমেলা শেষ হয়ে যাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

৪৫ দিনব্যাপী 'একতার মহাযজ্ঞ' পরিচালনার জন্য যোগীকে ধন্যবাদ জানান মোদী। সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতী-সহ জনগণের কাছে ক্ষমাও চেয়ে নিলেন। এদিন প্রধানমন্ত্রী লেখেন, "এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ কাজ নয়। মা গঙ্গা, যমুনা ও সরস্বতীকে প্রার্থনা করে বলছি, পুজোয় কোনও খামতি থাকলে আমাদের ক্ষমা করে দেবেন।"

পুণ্যার্থীদের ভগবান বলে উল্লেখ করে মোদী এও লেখেন,  "পুণ্যার্থীদের সেবায় খামতি থাকলেও, ক্ষমা করে দেবেন। সাধারণ মানুষের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।" 

সরকারি সূত্রে জানা গিয়েছে, এ বছর মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ৬৫ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন। শিবরাত্রির দিন সঙ্গমে প্রায় দেড় কোটি ভক্ত পুণ্যস্নান করেছেন বলে জানা গিয়েছে। মেলা শেষে যোগী আদিত্যনাথ-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিশাল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 

বৃহস্পতিবার সকালে একটি ব্লগ পোস্টে মেলার আয়োজনের প্রশংসা করে মোদী লেখেন, মহাকুম্ভ শেষ। কয়েকশো বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে দেশ এক নতুন চেতনায় জেগে উঠে স্বাধীনভাবে শ্বাস নিতে পারে, এরকমই দৃশ্য দেখা গেল ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে। মহাকুম্ভ হল সেই মিলনমেলা যেখানে ১৪০ কোটি ভারতবাসীর ভক্তিবিশ্বাস এক হয়েছিল।


```