Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধনকড়ের পর কে? উপরাষ্ট্রপতি পদের দৌড়ে কারা এগিয়ে?

স্বাস্থ্যের কারণে ধনকড় পদত্যাগ করছেন বলে রাষ্ট্রপতিকে জানালেও অধিকাংশের মতে, এর পিছনে বিজেপির কারিকুরি থাকতে পারে।

ধনকড়ের পর কে? উপরাষ্ট্রপতি পদের দৌড়ে কারা এগিয়ে?

সাংবিধানিক পদের দৌড়ে কারা রয়েছেন সামনের সারিতে?

শেষ আপডেট: 22 July 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: ধনকড়ের পর কে? বিহার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোটের মুখে এই প্রশ্নটিই এখন রাজধানীর অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়ার পর দ্রুত পরবর্তী মুখ বেছে নিতে হবে। স্বাস্থ্যের কারণে ধনকড় পদত্যাগ করছেন বলে রাষ্ট্রপতিকে জানালেও অধিকাংশের মতে, এর পিছনে বিজেপির কারিকুরি থাকতে পারে। ঘটনা যাই হোক, এই অবস্থায় যত দ্রুত সম্ভব বিজেপি নেতৃত্বাধীন জোটকে একজন উপরাষ্ট্রপতি মুখ বাছাই করতে হবে। কিন্তু, কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি? এই সাংবিধানিক পদের দৌড়ে কারা রয়েছেন সামনের সারিতে? একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক রাজনৈতিক দাঁড়িপাল্লায় কার ওজন কত!

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ইন্টারনেট দুনিয়ায় বর্ষীয়ান জেডিইউ নেতা তথা এনডিএ-র শরিক নীতীশ কুমার রয়েছেন সবার আগে। প্রথমত, নভেম্বরে বিহারে ভোট। দ্বিতীয়ত, এবার বিহারে প্রবল সরকার ও নীতীশ বিরোধী হাওয়া রয়েছে। ভোটকুশলী প্রশান্ত কিশোর দিনকয়েক আগেই বলে দিয়েছন, নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না। বিহারে সরকার পালটাবেই। তৃতীয়ত, এনডিএ জোট টিকিয়ে রাখতে হলে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী থেকে উপরাষ্ট্রপতি করা অনেক মর্যাদাসম্পন্ন। চতুর্থত, নীতীশ কুমারের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কার্যভার চালিয়ে যাওয়া নিয়ে।

সেই জায়গায় তথাকথিত স্বচ্ছ ও তরুণ প্রজন্মের বিজেপি মুখ্যমন্ত্রী মুখ খাড়া করতে পারে গেরুয়া নেতৃত্ব। এবং জেডিইউকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দিতে পারে উপমুখ্যমন্ত্রীর পদ। সেক্ষেত্রে বিহারের জাতপাতের তাস হিসেবে বিজেপি কোনও দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের কাউকে মুখ্যমন্ত্রী পদে দাঁড় করিয়ে দিতে পারে। আর নীতীশ কুমারকে শান্ত রাখতে তাঁর ছেলে নিশান্তকে উপমুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি। কারও কারও অনুমান, নীতীশ কুমারকে দেশের দ্বিতীয় নাগরিক করে জগদীপ ধনকড়কে বিজেপির জাতীয় সভাপতিও করা হতে পারে।

নীতীশ কুমারের পরেই যাঁর যাঁর নাম ভাসছে তাঁরা হলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদায়ী বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ আরও কয়েকজনের। তবে এর মধ্যে পাল্লা বেশ ভারী হরিবংশ নারায়ণ সিংয়ের। জেডিইউয়ের সাংসদ হরিবংশ নারায়ণ সিং বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। অর্থাৎ তিনিই এখন ধনকড়ের অনুপস্থিতিতে উচ্চকক্ষ চালাবেন। সেই হিসেবে তাঁর নামও বাতাসে ভাসছে। জোটমর্যাদা রক্ষাও হল, আবার লাঠিও ভাঙল না। বিশেষত হরিবংশের সঙ্গে নীতীশ ও মোদীর দুজনেরই সম্পর্ক ভালো।

কংগ্রেস সাংসদ শশী তারুর

বেশ কয়েক মাস ধরে কংগ্রেসের তিরুবনন্তপুরমের এমপি শশী তারুরের সঙ্গে দলের সম্পর্ক ভাল যাচ্ছে না। দুপক্ষ থেকেই ঠারেঠোরে আক্রমণ চলছে। বিশেষত অপারেশন সিঁদুরের পর থেকে মোদীর প্রশংসা করায় শশীর উপর বেজায় চটেছে হাইকমান্ড। তাই মোদী চাইছেন, শশীকে এমন একটা সম্মান দিতে যাতে কংগ্রেসের পিলে চমকে যায়। এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস একঘরে হয়ে পড়ে। এমনই মত নেট দুনিয়ার। রাজধানীর রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল সাংবাদিকদের মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে যে, দুই কেন্দ্রীয় মন্ত্রী ও শশী তারুর সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন। এমনকী কেউ কেউ প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নামও জল্পনায় রেখেছেন। তবে যাই হোক সংবিধান অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন সেরে ফেলতেই হবে সরকারকে।


```