Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নবীনের সঙ্গে রহস্যময়ী কে ওই মহিলা! তোলপাড় বিধানসভায় শেষমেশ জবাব মুখ্যমন্ত্রীর

নবীনের সঙ্গে রহস্যময়ী কে ওই মহিলা! তোলপাড় বিধানসভায় শেষমেশ জবাব মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 4 October 2023 13:10

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন, তেমনই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গত বছর গিয়েছিলেন ভ্যাটিকানে। কিন্তু তাঁর সেই সফরে এক মহিলার উপস্থিতি নিয়ে এতদিন পর তুমুল বিতর্ক তৈরি হয়েছে ওড়িশায়। বিরোধীরা প্রায় সমস্বরে প্রশ্ন তুলেছিলেন কে ওই রহস্যময়ী নারী? 

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বয়স ৭৬ বছর। তিনি অবিবাহিত। সেই অর্থে পারিবারিক রাজনৈতিক উত্তারিধাকারী নেই। কিন্তু এহেন নবীনকে নিয়েই এবার তোলপাড় পড়ে গিয়েছে ওড়িশায়। 

শেষমেশ বিধানসভায় দাঁড়িয়ে নবীন পট্টনায়েক জানিয়েছেন, ভ্যাটিকানে তাঁর সঙ্গে যে মহিলাকে দেখা গিয়েছে তাঁর নাম শ্রদ্ধা। ওই মহিলা তাঁর ফিজিওথেরাপিস্ট। নবীন জানিয়েছেন, তাঁর প্রয়াত বোন গীতা মেটায় শ্রদ্ধাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার পর থেকে তাঁর ফিটনেসের দায়িত্ব নিয়েছেন শ্রদ্ধা। 

নবীন ও শ্রদ্ধার ছবি ও ভিডিও ওড়িশাতে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা জয়নারায়ণ মিশ্র বিধানসভাতেও প্রশ্ন তুলেছেন। এমনকি বিরোধীদের অভিযোগ, শ্রদ্ধাকে সরকারি কোয়ার্টার দেওয়া হয়েছে থাকার জন্য। 

ওড়িশার মুখ্যমন্ত্রী অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর কথায়, “শ্রদ্ধাকে কোনও সরকারি কোয়ার্টার দেওয়া হয়নি। শ্রদ্ধার ভ্যাটিকান সফরের খরচও ওড়িশা সরকার দেয়নি। তাই এ নিয়ে বিধানসভার মূল্যবান সময় নষ্ট করা ঠিক হচ্ছে না।”

গত বছর জুন মাসে ভ্যাটিকানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছিলেন নবীন পট্টনায়েক। সেই সময়ে তাঁর পাশে দেখা যায় শ্রদ্ধাকে। তবে নবীন সরকার জানিয়েছে, ইটালিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন নবীন। সেই সূত্রেই তিনি ভ্যাটিকানে গিয়েছিলেন। 

কিন্তু নবীনের ব্যাখ্যার পরেও প্রশ্ন তুলতে ছাড়ছে না বিজেপি। দলের মুখপাত্র অপরাজিতা সারেঙ্গি বলেছেন, শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর নার্স বা থেরাপিস্ট হলে আরও উদ্বেগের ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে গোপনে ব্যক্তিগত চিকিৎসা করাচ্ছেন, তা হয় নাকি! ওই থেরাপিস্টকে কে বাছাই করল? কী ধরনের থেরাপি চলছে!

বিজু জনতার পাল্টা বক্তব্য, বিজেপি কদর্য প্রচারে নেমেছে। এর জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করছেন না তাঁরা।


```