Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়ার বন্ধু হীরানন্দানি কত বড় শিল্পপতি, তৃণমূল সাংসদের সঙ্গে আলাপ কীভাবে

মহুয়ার বন্ধু হীরানন্দানি কত বড় শিল্পপতি, তৃণমূল সাংসদের সঙ্গে আলাপ কীভাবে

শেষ আপডেট: 20 October 2023 17:25

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও তাঁর শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দানিকে নিয়ে বিতর্ক এখন ছেয়ে রয়েছে জাতীয় রাজনীতি। কিন্তু কে এই দর্শন হীরানন্দানি? কী তাঁর পরিচয়? মহুয়ার সঙ্গে আলাপই বা হল কীভাবে!

দর্শন হীরানন্দানি হলেন মুম্বইয়ের রিয়েল এস্টেট টাইকুন নীরঞ্জন হীরানন্দানির ছেলে। তাঁর বয়স ৪২। মহুয়ার তুলনায় বয়সে কিছুটা ছোট। ভারতে রিয়েল এস্টেট ব্যবসার মানচিত্রে যাঁরা নতুন দিগন্ত এনে দিতে পেরেছিলেন, নীরঞ্জন অন্যতম। ভারতে ধনীতম শিল্পপতির ব্যাপারে ফোর্বসের তালিকায় রয়েছেন নিরঞ্জন। তাঁর নিট সম্পদের পরিমাণ দেড় বিলিয়ন ডলারেরও বেশি। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদে তাঁর রিয়েল এস্টেট প্রোজেক্ট রয়েছে। ভারতের গণ্ডি পেরিয়ে দুবাই ও অন্য দেশেও ব্যবসা ছড়িয়েছে হীরানন্দানি গোষ্ঠী। 

অনেকে দাবি করেন, মহারাষ্ট্রে শরদ পওয়ার জমানায় নীরঞ্জন হীরানন্দানির উত্থান। তার পর বিলাসরাও দেশমুখ জমানায় আরও প্রতিপত্তি বাড়ে হীরানন্দানি গোষ্ঠীর। 

নীরঞ্জন হীরানন্দানির এক ছেলে ও এক মেয়ে। দর্শন ও প্রিয়া। নীরঞ্জনের ভাই সুরেন্দ্র হীরানন্দানিও তাঁদের ব্যবসায় রয়েছেন। 

দর্শন হীরানন্দানি বাবার ব্যবসা আরও বাড়িয়েছেন। তেজ প্ল্যাটফর্ম নামে তিনি একটি প্রযুক্তি নির্ভর উপভোক্তা পরিষেবা ব্যবস্থা তৈরি করেছেন। 

নিডর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরও দর্শন। এই গোষ্ঠী পরিকাঠামো খাতে, গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক ও টার্মিনাল তৈরি করে। এ ছাড়া ডেটা সার্ভিস, লজিটিক্স পার্ক ব্যবসা রয়েছে দর্শন হীরানন্দানির। সেই সঙ্গে এইচ এনার্জি গ্রুপেরও কর্ণধার হলেন দর্শন। 

বস্তুত সেই কারণেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি প্রকল্পের সুযোগ নেওয়ার ব্যাপারে আদানি গোষ্ঠীর সঙ্গে হীরানন্দানি গোষ্ঠীর প্রতিযোগিতা শুরু হয়েছিল। 

মহুয়ার সঙ্গে দর্শন হীরানন্দানির আলাপ হয়েছিল কলকাতায়। ২০১৭ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রিত ছিলেন দর্শন। তখনই পরিচয় হয় মহুয়ার সঙ্গে। সেই পরিচয় ক্রমশ নিবিড় বন্ধুত্বে পরিণত হয়। 

দর্শনকে নিয়ে বিতর্ক

বিজেপির অভিযোগ, এই দর্শন হীরানন্দানির সঙ্গে হাত মিলিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন মহুয়া। দর্শনের থেকে উপহার ও অর্থ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ। আর তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করার চেষ্টা করেছেন। দর্শনের অবশ্য দাবি, আদানি গোষ্ঠী বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত অসন্তোষ নেই। মহুয়া কিছু প্রশ্ন তুলতে চাইছিলেন আদানির বিরুদ্ধে, তাতে তিনি তথ্য দিয়ে সাহায্য করেছেন মাত্র। তবে মহুয়া যে তাঁর কাছ থেকে দামি উপহার, বিদেশে বেড়াতে যাওয়ার জন্য সুবিধা নিয়েছেন, তা খোলাখুলিই জানিয়েছেন নীরঞ্জন হীরানন্দানির ছেলে দর্শন।


```