Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আদানি: অভিযোগ সম্পর্কে অবহিত হোয়াইট হাউস বলল, ভারত-মার্কিন সম্পর্কে ছাপ পড়বে না

ভারতীয় বংশদ্ভূত অনেক মার্কিনির বিরুদ্ধে ইতিপূর্বে পদক্ষেপ করেছে মার্কিন আদালত। অনেকে কারাগারে আছে। কিন্তু গৌতম আদানির মতো বিশ্বের প্রথমসারির ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির মতো নজির সাম্প্রতিক অতীতে নেই। 

আদানি: অভিযোগ সম্পর্কে অবহিত হোয়াইট হাউস বলল, ভারত-মার্কিন সম্পর্কে ছাপ পড়বে না

গৌতম আদানি ও ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 22 November 2024 09:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনপতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তারা অবহিত বলে জানাল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সচিব কারিন জিন পিয়ের সাংবাদিক বৈঠকে বলেছেন, আমরা বিশ্বাস করি ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে মার্কিন আদালতের পদক্ষেপের কোন ছাপ পড়বে না দুই দেশের সম্পর্কে। 

আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম বুধবার রাত থেকেই সক্রিয়। প্রথমসারির সব মিডিয়া বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বংশদ্ভূত অনেক মার্কিনির বিরুদ্ধে ইতিপূর্বে পদক্ষেপ করেছে মার্কিন আদালত। অনেকে কারাগারে আছে। কিন্তু গৌতম আদানির মতো বিশ্বের প্রথমসারির ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির মতো নজির সাম্প্রতিক অতীতে নেই। 

হোয়াইট হাউসের প্রেস সচিব এই পদক্ষেপের ছাপ দু দেশের সম্পর্কের মধ্যে পড়বে না মন্তব্য করে বলেন, ভারত ও আমেরিকার বন্ধুত্ব শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে দুই দেশ নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলেছে। 

হোয়াইট হাউসে জে বাইডেন আর মাস দুই আছেন। পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প তাঁর টিম সাজাতে শুরু করেছেন। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই হোয়াইট হাউসের।

তবে ওয়াকিবহাল মহল মনে করছে, মসনদে কে আছেন তার উপর অনেকটা নির্ভর করে প্রশাসনের উদ্যোগ। ট্রাম্প প্রশাসন অভিযোগ নিয়ে কতটা সক্রিয় হয় সেটাও দেখার। বিরোধী শিবিরের কোনও নেতা কটাক্ষের সুরে বলেছেন, আদানি, মোদী, দু'জনেই ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর এই ব্যাপারে সুখবর আশা করছেন।


```