Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রেল দুর্ঘটনায় নিয়ে বড় প্রশ্ন মমতার, যাত্রী সুরক্ষার কথা সরকার কবে বুঝবে? 

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

রেল দুর্ঘটনায় নিয়ে বড় প্রশ্ন মমতার, যাত্রী সুরক্ষার কথা সরকার কবে বুঝবে? 

ফের রেল দুর্ঘটনা। ইনসেটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শেষ আপডেট: 18 July 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যাত্রী সুরক্ষার বিষয়ে রেল কর্তৃপক্ষ এবং ভারত সরকারের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মমতা।

বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে রেল সূত্রের খবর। আহত হয়েছেন বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "ইউপির গোন্ডায় আজ আরও একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার কথা জেনে দুঃখিত! ফের ট্রেন লাইনচ্যুত, এ বার চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস! রেল কর্তৃপক্ষ কী করছে?  ভারত সরকার কী করছে? সবার আগে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একথাটা সরকার কবে বুঝবে?"

এর আগে গত ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছিল ৩০০-রও বেশি রেলযাত্রীর। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টাও করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে  সে সময় বিমান না থাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেননি মমতা।

তখনও রেল দুর্ঘটনা রুখতে সরকারের সামগ্রিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, রেলের অবস্থা শুধরোতে কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। শুধু বাইরে থেকে কিছু পরিবর্তন করা হচ্ছে। মমতার কথায়, “রেল এখন অনাথ হয়ে গেছে। আগের মতো শ্রী নেই। মাধুর্যও নেই। যাত্রী স্বাচ্ছন্দের ব্যাপারে কোনও খেয়ালই রাখা হয় না। যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়ত করেন, তাঁরাই বলেন, বেড লিনেন খুবই নোংরা”

গত বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর প্রতিবারই রেলের তরফে একটি যন্ত্র তথা প্রযুক্তির কথা বলা হয়েছে। তার নাম ‘কবচ’। যে যন্ত্র দুটি ট্রেনের মুখোমুখি সংঘাত বা পিছন থেকে এসে ধাক্কা মারার মতো ঘটনা রুখে দেবে। ওই কবচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। অতীতে রেলমন্ত্রী থাকার সময়ে অ্যান্টি কলিউশন ডিভাইস লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "সেই ডিভাইস কোথায় গেল?" তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এরই মাঝে ফের রেল দুর্ঘটনা। যদিও দুর্ঘটনার বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও কারণ জানানো হয়নি রেলের তরফে।


```