
শেষ আপডেট: 28 February 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪৫ দিন ধরে চলল মহাকুম্ভ। শেষ হল শিবরাত্রির দিন অর্থাৎ বুধবার। বিশ্বের অন্যতম বৃহত্তর ধর্মীয় সমাবেশে সামিল হয়েছিল গোটা দেশ। সেলেব থেকে ব্যবসায়ী, বিসনেজ টাইকুন থেকে সাধারণ মানুষ, বাদ যায়নি কেউই। এবছর প্রায় ৬৬ কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে (গঙ্গা, যমুনা ও কল্পিত সরস্বতীর মিলনস্থলে) পবিত্র স্নান করেছেন। মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে আসছে পরবর্তী কুম্ভমেলা কবে, এই প্রশ্ন। যারা এবার যেতে পারলেন না তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পালা।
পরবর্তী কুম্ভমেলা কবে?
হাতে রয়েছে মাত্র দুবছর। আগামী কুম্ভমেলা ২০২৭-এ। অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাসিকে। মূলত ত্র্যম্বকেশ্বরে মেলা বসবে। যার দূরত্ব নাসিক থেকে ৩৮ কিলোমিটার। ত্র্যম্বকেশ্বর ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম, এটিকে কেন্দ্র করেই মেলা আয়োজিত হবে।
কবে শুরু হবে মেলা?
২০২৭-এ কুম্ভমেলা শুরু হবে ১৭ জুলাই। চলবে ১৭ অগস্ট পর্যন্ত।
মুম্বইয়ে ন্যাসকম টেকনোলজি অ্যান্ড লিডারশিপ ফোরাম ২০২৫-এ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ২০২৭-এ কুম্ভমেলায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হবে। শারীরিকভাবে যারা উপস্থিত থাকতে পারবেন না, তারা ভার্চুয়ালি এই মহাযজ্ঞে অংশ নিতে পারবেন।
তিন বছরের ব্যবধানে আবার কুম্ভমেলা কেন?
কুম্ভমেলা প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জ্বয়িনী—এই চার জায়গায় পালা করে হয়। প্রতিটি কুম্ভের নির্দিষ্ট সময় ও মাহাত্ম্য রয়েছে