Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাহুল সম্পর্কে কী ধারণা ছিল প্রণবের, এ ব্যাপারে প্রথমবার মুখ খুললেন শর্মিষ্ঠা

গান্ধী ও মুখোপাধ্যায় পরিবারে এহেন রসায়নের মধ্যে এও এক বড় কৌতূহলের বিষয় হল, রাহুল সম্পর্কে কী ধরনের ধারণা ছিল প্রণবের। এ ব্যাপারে এই প্রথমবার মুখ খুললেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা।

রাহুল সম্পর্কে কী ধারণা ছিল প্রণবের, এ ব্যাপারে প্রথমবার মুখ খুললেন শর্মিষ্ঠা

শেষ আপডেট: 6 December 2023 21:41

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে প্রণব মুখোপাধ্যায়ই ছিলেন সরকার, এমনকী দলেরও মুশকিল আসান। অথচ এ ব্যাপারটা খোলা খাতার মতোই যে, এত কিছু সত্ত্বেও প্রণবের সঙ্গে আস্থার সম্পর্কে ঘাটতি ছিল সনিয়ার। ইন্দিরা গান্ধীর অন্যতম আস্থাভাজন নেতাটিকে সনিয়া কখনওই পুরোপুরি হয়তো বিশ্বাস করতে পারেননি।

গান্ধী ও মুখোপাধ্যায় পরিবারে এহেন রসায়নের মধ্যে এও এক বড় কৌতূহলের বিষয় হল, রাহুল সম্পর্কে কী ধরনের ধারণা ছিল প্রণবের। এ ব্যাপারে এই প্রথমবার মুখ খুললেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা।

প্রণববাবু নিয়ম করে রোজ ডায়েরি লিখতেন। মৃত্যুর আগে তাঁর সেই সব ডায়েরি মেয়ে শর্মিষ্ঠাকে দিয়ে গিয়েছেন প্রণব। শর্মিষ্ঠা তথা মেয়ে মুন্নি প্রণবের পরম আদরের। প্রণববাবু রাষ্ট্রপতি থাকাকালীন স্ত্রী ছাড়া একমাত্র মেয়ে শর্মিষ্ঠাই সেখানে থাকতেন। ছেলেরা সাধারণত থাকতেন গ্রেটার কৈলাশের বাড়িতে। ফলে মুন্নির সঙ্গে মাঝে মধ্যে রাজনীতি নিয়ে আলোচনাও হত।

সেই সব অভিজ্ঞতা ও বাবার ডায়েরি পড়ে একটি বই লিখেছেন শর্মিষ্ঠা। ১১ ডিসেম্বর সেটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে। বইটির নাম—“প্রণব মাই ফাদার- আ ডটার রিমেমবার্স।” বইটি নিয়ে কৌতূহল তৈরি করতেই হয়তো বুধবার প্রণবের ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন শর্মিষ্ঠা। তার মধ্যে অন্যতম ছিল রাহুল সম্পর্কে প্রণবের ধারণা।

শর্মিষ্ঠা জানিয়েছেন, প্রণববাবু তাঁর ডায়েরিতে রাহুল সম্পর্কে খুব কম কথাই লিখে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন রাহুল গান্ধী বেশ কয়েকবার তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। একবার সেরকমই রাহুলকে বিকেলে সময় দিয়েছিলেন প্রণব। অথচ সকালে প্রণব যখন মোঘল গার্ডেনে পায়চারি করছেন, তখন হঠাৎ রাহুল এসে হাজির। শর্মিষ্ঠা জানিয়েছেন, পরে তাঁর বাবার সঙ্গে যখন এ ব্যাপারে কথা হয়, তখন প্রণব তির্যকভাবে বলেছিলেন, রাহুল গান্ধীর অফিস এএম-পিএমের (AM- PM) ফারাকই বোঝে না, তাহলে তাঁরা আশা করেন কীভাবে যে একদিন পিএমও (প্রাইম মিনিস্টার্স অফিস) চালাবেন!

শর্মিষ্ঠা জানিয়েছেন, তাঁর বাবার কাছ থেকেই তিনি শুনেছেন যে রাহুল দেখা করতে এলে প্রচুর প্রশ্ন করতেন। যা প্রণবের ভাল লাগত। কেউ কিছু জানতে চাইছেন এটা খারাপ নয়। কিন্তু রাহুল বড্ড তাড়াতাড়ি এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যেতেন। তা দেখে বাবার মনে হত, রাহুল গান্ধী আদৌ তাঁর কথা বুঝছেন কিনা বা তাঁর মর্মে কতটা যাচ্ছে!

শর্মিষ্ঠা এও জানিয়েছেন যে প্রণব চেয়েছিলেন রাহুল মন্ত্রিসভায় সামিল হোন। প্রণবের মতে, তাতে রাহুলের প্রশাসনিক বিষয়ে কিছু অভিজ্ঞতা হত। কারণ সরকার কীভাবে চলে, স্টেট ক্রাফ্ট কেমন তা বোঝা দরকার। রাহুল অবশ্য সে পরামর্শ শোনেনি।

এমনিতে রাহুলের প্রতি স্নেহশীল ছিলেন প্রণব। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নেওয়ার দিন প্রণবের সঙ্গে দেখা করেছিলেন। সেদিন সকালে পুজো ও চণ্ডীপাঠের পর রাহুলের কপালে রাজ তিলক এঁকে দিয়েছিলেন প্রণব। সে সব ঘটনার ছবি এখনও রয়ে গেছে।

রাহুলের কপালে চুমু প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়

```