Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গুলি লাগার পর শেষ মুহূর্তে কী বলেছিলেন বাবা সিদ্দিকি

তদন্তে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। এবার জানা গেছে, মৃত্যুর আগে ঠিক কী বলেছিলেন বাবা সিদ্দিকি। 

গুলি লাগার পর শেষ মুহূর্তে কী বলেছিলেন বাবা সিদ্দিকি

বাবা সিদ্দিকি

শেষ আপডেট: 17 October 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: গুলি করে খুন করা হয়েছে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁদের তদন্তে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। এবার জানা গেছে, মৃত্যুর আগে ঠিক কী বলেছিলেন বাবা সিদ্দিকি। 

বাবা সিদ্দিকির পুত্র তথা জ়িশান সিদ্দিকির দলীয় কার্যালয়ের সামনে খুন হন এনসিপি নেতা। নিজের গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একাধিক দলীয় নেতা। তাঁরাই জানিয়েছেন, শেষ মুহূর্তে বাবা সিদ্দিকির অবস্থা কেমন ছিল। কী বলেছিলেন তিনি। 

একাধিক সংবাদমাধ্যমে এনসিপির বহু নেতা দাবি করেছেন, গুলি লাগার পর কয়েক মিনিটে বেঁচেছিলেন সিদ্দিকি। রক্তাক্ত অবস্থাতে তিনি বলতে থাকেন, ''গুলি লেগেছে। আমি বাঁচব না, বাঁচব না।'' এই কথা বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় বাকি সকলেই স্তম্ভিত হয়ে যান। কয়েক সেকেন্ড পর সম্বিৎ ফিরলে তাঁরা বাবা সিদ্দিকিকে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যান। 

পুলিশি তদন্তে ইতিমধ্যে এটাও জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে ১০ বার সিদ্দিকিকে খুন করার চেষ্টা করেছিল আততায়ীরা! তবে প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় নিশানা। কিন্তু ১২ অক্টোবর কোনও ভুল করেনি তারা। পরিকল্পনা মাফিক হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। 

জিশান সিদ্দিকি বান্দ্রা ইস্টের কংগ্রেস বিধায়ক। বান্দ্রায় রয়েছে তাঁর অফিসও। শনিবার রাতে তাঁর অফিসেই গেছিলেন বাবা সিদ্দিকি। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় গুলিবিদ্ধ হন। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা, এমন ঘটনা ঘটল কী করে! পুলিশ ২ আততায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, পিপার স্প্রে দিয়ে নিরাপত্তারক্ষীদের দিকভ্রষ্ট করে বাবা সিদ্দিকির উপর গুলি চালায় তারা। 


```