Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ওয়ানাড় যেন দ্বিতীয় কেদার, বারবার প্রকৃতির এই রুদ্রমূর্তি কেন? মেঘ-তাণ্ডবের কারণ কী?

কেরলের ওয়ানাড়ে এই পরিস্থিতির কারণ কী?

ওয়ানাড় যেন দ্বিতীয় কেদার, বারবার প্রকৃতির এই রুদ্রমূর্তি কেন? মেঘ-তাণ্ডবের কারণ কী?

দুর্গত এলাকায় উদ্ধারকাজ চলছে।

শেষ আপডেট: 31 July 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: অতিভারী বৃষ্টির করাল গ্রাসে ছবির মতো সুন্দর কেরলের পাহাড়ি উপত্যকা ওয়ানাড় জেলা। প্রতি মিনিটে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কোথায় এর শেষ কেউ জানে না। মঙ্গলবার ভোররাতে হু-হু করে পাহাড় ফাটিয়ে নেমে আসা জলের তোড়ে ২২ হাজার মানুষের কলরবে মুখর ৪টি গ্রাম মাত্র ৪ ঘণ্টায় উবে গিয়েছে। কেরলের এই জলোচ্ছ্বাসের ফলে ভূমিধসের ছবি মনে করিয়ে দেয় ১১ বছর আগের কেদারনাথের প্রাকৃতিক তাণ্ডবলীলার কথা।

কিন্তু, কেরলের ওয়ানাড়ে এই পরিস্থিতির কারণ কী? কেন এমনভাবে প্রতিশোধ নিল প্রকৃতি? আবহাওয়া বিজ্ঞানীরা তার উত্তর খুঁজেছেন। তাঁদের খুব সময়ের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টি ধারণ করতে পারেনি পার্বত্য এলাকা। আর এই আকাশভাঙা বৃষ্টির নেপথ্যে রয়েছে আরব সাগরের উষ্ণতা।

কোচিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অ্যাডভান্সড সেন্টার ফর অ্যাটমোসফেরিক রাডার রিসার্চের ডিরেক্টর এস অভিলাষ ব্যাখ্যা করে বলেন, গত দু সপ্তাহ ধরে কোঙ্কন উপকূলে মৌসুমি বায়ু অতি সক্রিয় রয়েছে। যার ফলে কাসারগোড়, কান্নুর, ওয়ানাড়, কালিকট এবং মালাপ্পুরম জেলার মাটি ধীরে ধীরে নরম হয়ে কাদায় পরিণত হতে শুরু করেছিল।

তিনি বলেন, গত সোমবার একটি গভীর বজ্রগর্ভ মেঘ দীর্ঘকায় হয়ে বিস্তৃত এলাকায় ছেয়েছিল। যার জেরে আরব সাগর উপকূলে সুগভীর মেঘ জমা হয়েছিল। এই কারণেই ওয়ানাড়সহ কালিকট, মালাপ্পুরম এবং কান্নুর জেলায় অতিভারী বৃষ্টি হয়। ২০১৯ সালের কেরলের ভয়াবহ বন্যার মতো মেঘ সৃষ্টি হয়েছিল বলে জানা অভিলাষ।

ভূবিজ্ঞান মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ৩৭৮২টি ভূমিধসের মধ্যে ২২৩৯টি ধসের মুখোমুখি হয়েছে কেরল। যা দেশে সর্বোচ্চ। এবারেও ওয়ানাড়ের মুন্ডাক্কাই, চুরুমালা, আট্টামালা এবং নুলপুঝা নামে চারটি গ্রামের আর কোনও অস্তিত্ব নেই। আবহাওয়া দফতর আরও বৃষ্টির সতর্কতা জারি করায় বিমানবাহিনীর হেলিকপ্টারকেও সর্বত্র পৌঁছতে বেগ পেতে হচ্ছে।

আজকের ওয়ানাড় দেখে ২০১৩ সালের মধ্য জুনে কেদারনাথ বিপর্যয়ের কথা অনেকেই মনে করছেন। ১৬-১৭ জুনের রাতে সেবারেও অতিবৃষ্টির জেরে হড়পা বান নেমে এসেছিল গাড়োয়াল হিমালয়ের কোলে। উত্তরাখণ্ডের চামোলি, রুদ্রপ্রয়াগ এবং উত্তরকাশী ভেসে গিয়েছিল। অলকানন্দা, ভাগীরথী ও মন্দাকিনীর সেই রুদ্রমূর্তির কথা আজও অনেকের স্মরণে আছে। মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছিল বেশ কয়েকটি জনপদ।


```