Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Mock Drill: টর্চ, মেডিক্যাল কিট সঙ্গে রাখার পরামর্শ আমজনতাকে, দরকার পড়তে পারে নগদেরও

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, তাই শেখানো হবে সাধারণ মানুষকে।

Mock Drill: টর্চ, মেডিক্যাল কিট সঙ্গে রাখার পরামর্শ আমজনতাকে, দরকার পড়তে পারে নগদেরও

ফাইল ছবি

শেষ আপডেট: 6 May 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Terror Attack) পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে 'যুদ্ধং দেহি' মনোভাব নিয়েছে ভারত। একগুচ্ছে পদক্ষেপ নেওয়া তো হয়েছেই, মঙ্গলবার থেকে দেশের নানা প্রান্তে মক ড্রিল (Mock Drill) করানো হচ্ছে। বুধবার একযোগে গোটা দেশের ২৪৪টি জেলায় এই মহড়া চলবে। মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, ঠিক কী হতে চলেছে এই মক ড্রিলে। সে বিষয়টিও স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, তাই শেখানো হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর, আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কীভাবে প্রতিক্রিয়া দিতে হবে। এছাড়া তাঁদের সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আপৎকালীন পরিস্থিতিতে কারেন্ট চলে গেলে বা ইন্টারনেটের সমস্যা হলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। 

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় অংশ নেবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরির সুরক্ষা কর্মী, হোমগার্ডেরা। এ ছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল-কলেজের পড়ুয়াদের। মূলত যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে, বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ, বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে। 

প্রসঙ্গত, গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রে দাবি, জঙ্গিদমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবেই প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী। তার পরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক।

কেন ৭ মে দেশব্যাপী মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক?  তাহলে কি পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা? এহেন নির্দেশিকার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে। 


```