Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম মন্দিরের পুরোহিত হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? বেতনই বা কত?

ট্রাস্ট সূত্রের খবর, দু'বেলা দেবতার প্রসাদ তো রয়েইছে উপরন্তু মাস ফুরলে বেশ ভালই বেতন পাওয়া যায়।

রাম মন্দিরের পুরোহিত হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? বেতনই বা কত?

শেষ আপডেট: 22 January 2024 15:46

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। ৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে চক্ষুদানের মাধ্যমে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। মুখ্য যজমানের আসনে বসে গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন মন্দিরের প্রধান পুরোহিতও।

রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে অযোধ্যা তো বটেই বিশ্বজুড়ে হিন্দুদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

কিন্তু যে রামলালাকে ঘিরে এত উন্মাদনা, সেই রাম মন্দিরের প্রধান পুজারী কীভাবে নির্বাচিত করা হয়? মাসে কত টাকা বেতনপান তিনি? এই নিয়ে বিস্তর কৌতূহল রয়েছে আমজনতার।

শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট থেকে জানা গেছে, রামলালার পুজারী করা হচ্ছে আচার্য মোহিত পাণ্ডেকে। তিনিই দু'বেলা রামের পুজো করবেন।

কে এই মোহিত পাণ্ডে?

সংবাদসংস্থা সূত্রের খবর, সাত বছর সামবেদ নিয়ে পড়াশোনা করেছেন মোহিত। তাঁর ঝুলিতে রয়েছে আচার্য়ের ডিগ্রি। পুজো পাঠের পাশাপাশি তিনি পিএইচডি-র প্রস্তুতিও নিচ্ছেন। মোহিতের পড়াশোনার হাতে খড়ি দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠ থেকে।

কীভাবে রাম মন্দিরে পুজারী নিয়োগ করা হয়?

ট্রাস্টের তরফে জানানো হয়েছে, পুজারীকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হতে হবে। রাম মন্দিরে পূজারী হিসেবে নিযুক্ত হওয়ার আগে রামনন্দনীয় দীক্ষা নিতে হবে। এছাড়া বাধ্যতামূলকভাবে তাঁর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। 

নব নির্মিত রাম মন্দিরে পুজো পাঠের জন্য সারা দেশ থেকে প্রায় ৩ হাজার তরুণ পুজারী আবেদন পত্র পাঠিয়েছিলেন। ঝাড়াই বাছাইয়ের পর ইন্টারভিউ শেষে ২০ জনকে বেছে নেওয়া হয়েছে। গত ৬ মাস ধরে তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

রাম মন্দিরের পুজারির বেতন কত?

ট্রাস্ট সূত্রের খবর, দু'বেলা দেবতার প্রসাদ তো রয়েইছে উপরন্তু মাস ফুরলে বেশ ভালই বেতন পাওয়া যায়। বর্তমানে প্রধান পুরোহিতের বেতন ৩২ হাজার ৯০০ টাকা। সহকারী পুজারীরা বেতন ৩১ হাজার টাকা।

সম্প্রতি পুজারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে প্রধান পুরোহিতরা ১৫ হাজার টাকা এবং সহকারী পুরোহিতদের বেতন ছিল  হাজার টাকা। 

শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মহাসচিব চম্পত রায় জানিয়েছেন, সন্ধেয় হবে দীপাবলী। ‘রাম জ্যোতি’ জ্বালিয়ে সোমবার আরও একবার দীপাবলী হবে অযোধ্যা। সব বাড়ি, দোকান, সুরযূর তীর সাজানো হবে প্রদীপ দিয়ে।


```