Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার নেপথ্যে কী কী কারণ থাকতে পারে? বিশেষজ্ঞদের চারটি অনুমান

কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, বিমান ও বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ বিমান ভেঙে পড়ার যা যা ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে তার ভিত্তিতে চারটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন।

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার নেপথ্যে কী কী কারণ থাকতে পারে? বিশেষজ্ঞদের চারটি অনুমান

ছবি গ্রাফিক্স দ্বারা নির্মিত

শেষ আপডেট: 13 June 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রায় ২৪২ জনের মৃত্যু হয়েছে। সরকারের তরফে তদন্তও শুরু হয়েছে। তবে এখনও স্পষ্ট নয়, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল (Air India Plane Crash)। বিমান ও বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ বিমান ভেঙে পড়ার যা যা ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে তার ভিত্তিতে চারটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন।

১. ফ্ল্যাপ ও স্ল্যাট ঠিকমতো খোলা হয়নি?
বিশেষজ্ঞ জন কক্স বলেছেন, বিমানের ডানার পিছনের ফ্ল্যাপগুলো ঠিক জায়গায় ছিল না বলেই মনে হচ্ছে। ওড়ার সময় এই ফ্ল্যাপ-স্ল্যাট খোলা না থাকলে বিমান যথেষ্ট লিফট পায় না। ছবিতে দেখা গিয়েছে, বিমানটি উপরে উঠছিল, কিন্তু আচমকা নীচে নামতে থাকে।

২. পাখির ধাক্কা ও ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া
প্রাক্তন পাইলট সৌরভ ভাটনগরের মতে, হয়তো একসঙ্গে অনেক পাখি ধাক্কা মারে বিমানটিতে। যে কারণে দু’টি ইঞ্জিনেরই আগুন নিভে যায় বা থেমে যায়। যদিও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হওয়া খুবই বিরল ঘটনা।

৩. ল্যান্ডিং গিয়ার তুলতে না পারা
সাধারণত, বিমান ওড়ার সঙ্গে সঙ্গেই চাকা ভাঁজ করে নেওয়া হয়। কিন্তু দুর্ঘটনার ছবিতে দেখা গিয়েছে, বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো অবস্থায় ছিল। মনে করা হচ্ছে, পাইলট হয়তো আগেই কোনও ত্রুটি বুঝতে পেরেছিলেন।

৪. দু’টি ইঞ্জিন একসঙ্গে বন্ধ—খুবই বিরল ঘটনা
বিশেষজ্ঞরা বলছেন, গত ৭০ বছরে একসঙ্গে দু-দু'টি ইঞ্জিন বন্দ হয়ে যাওয়া বিরল ব্যাপার। ইতিহাসে এমন ঘটনা মাত্র ৭ বারই ঘটেছে। পাখির ধাক্কায় একসঙ্গে দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ বা জ্বালানির সমস্যা থাকলে এমনটা হতেই পারে।


```