Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন হাজার টাকায় ৩টি আইইডি, নেট থেকে বোমা বানানোর কৌশল শেখে কেরল বিস্ফোরণের চক্রী

ইলেকট্রিক সার্কিট বিশেষজ্ঞ ডমিনিক গত পাঁচ-ছয় বছর ধরেই কেরলের ‘জেহবা উইটনেসেস’সংগঠনের উপর হামলা চালানোর ছক কষছিল বলে দাবি করেছে পুলিশ।

তিন হাজার টাকায় ৩টি আইইডি, নেট থেকে বোমা বানানোর কৌশল শেখে কেরল বিস্ফোরণের চক্রী

শেষ আপডেট: 1 November 2023 07:38

দ্য ওয়াল ব্যুরো: কেরল বিস্ফোরণের মূল চক্রী ডমিনিক মার্টিন এখন পুলিশ হেফাজতে। তাকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। ডমিনিকের দাবি, ইন্টারনেট থেকেই বোমা বানানোর কৌশল রপ্ত করেছিল সে। মাত্র তিন হাজার টাকাতেই তিনটি শক্তিশালী আইআইডি বানিয়ে ফেলে। ইলেকট্রিক সার্কিট বিশেষজ্ঞ ডমিনিক গত পাঁচ-ছয় বছর ধরেই কেরলের ‘জেহবা উইটনেসেস’সংগঠনের উপর হামলা চালানোর ছক কষছিল বলে দাবি করেছে পুলিশ।

কেরলের কালাসামেরির কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পর থানায় আত্মসমর্পণ করে বিস্ফোরণের দায় নিয়েছে ডমিনিক মার্টিন। ডমিনিক দাবি করেছেন, প্রার্থনাসভায় ধারাবাহিক বিস্ফোরণ সেই ঘটিয়েছে। পরপর তিনবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। পঞ্চাশের বেশি আহত। বিস্ফোরণকাণ্ডের তদন্ত করছে এনসিজি ও এনআইএ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ডমিনিক এতদিন দুবাইতে থাকছিল।  কোচির কাছে গত পাঁচ বছর ধরে ঘর ভাড়া নিয়ে বসবাস করে মার্টিনের পরিবার। কয়েক বছর ধরে সে দুবাইতে একটি সংস্থায় ফোরম্যান হিসেবে কাজ করছে। সেখানে একাধিক বৈদ্যুতিন যন্ত্রের সার্কিট জোড়ার কাজও শিখেছিল। দু’মাস আগে হঠাৎই সে দেশে ফিরে আসে।

তদন্তকারীদের অনুমান, নাশকতার জন্য দেশে ফিরেছিল সে। তবে আতশবাজির মতো অল্প ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দিয়েই যে ওই আইইডিগুলি বানানো হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত তদন্তকারীরা। বাড়িতে বসেই বোমা বানানোর কাজ সেরেছিল ডমিনিক। তারপর সেগুলো রেখে আসে প্রার্থনাসভায়। রিমোর্ট কন্ট্রোল দিয়ে বোমাগুলোকে অপারেট করেছিল সে।

কিন্তু কেন এমন করলেন ডমিনিক? তদন্তকারীদের অফিসারদের ডমিনিক বলেছে, গত ১৬ বছর ধরে জিহোবা’স উইটনেস নামে একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল। তার দাবি, দাবি, এই জিহোবারা তরুণ মনে বিরূপ ভাবনা গেঁথে দিচ্ছে। মগজধোলাই করছে। দেশবিরোধী কার্যকলাপ করতে বাধ্য করছেন। তাই সে এই সংগঠন থেকে বেরিয়ে আসতে চাইছিল। জিহোবাদের ভাবনার বিরোধিতা করেছিল। তাই সেখানে বিস্ফোরণ ঘটিয়ে চলে আস।

বিস্ফোরণের পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু তাও আতঙ্ক কাটছে না সেদিন প্রার্থনাস্থলে হাজির থাকা মানুষজনের। এই বিস্ফোরণকে ‘দুর্ভাগ্যজনক’ বলে ব্যাখ্যা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিস্ফোরণে জখমদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সব হাসপাতালকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


```