Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ভারতের এ কী অবস্থা? ‘হোয়াটস রং উইথ ইন্ডিয়া’ ভাইরাল ট্রেন্ডের নেপথ্যের গল্প জানেন

ভারতের এ কী অবস্থা? ‘হোয়াটস রং উইথ ইন্ডিয়া’ ভাইরাল ট্রেন্ডের নেপথ্যের গল্প জানেন

শেষ আপডেট: 13 March 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কী সমস্যা হয়েছে? ইংরেজিতে বললে ‘হোয়াটস রং উইথ ইন্ডিয়া’। মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভূরি ভূরি এই বাক্যাংশ উপচে পড়েছে। আর এদিন সন্ধের মধ্যে প্রায় আড়াই লক্ষের বেশি পোস্টের সঙ্গে এটি ট্রেন্ড হয়ে ওঠে। এমনকি সরকারের সিটিজেন এনগেজমেন্ট পোস্টাল 'মাইগভইন্ডিয়া'-ও এই ট্রেন্ডে অংশ নেয়।

তাহলে ভারতের কী সমস্যা? ‘হোয়াটস রং উইথ ইন্ডিয়া’ ট্রেন্ড আসলে কী? কেনই বা ভাইরাল হল?

আসলে এই গল্পের সূত্রপাত হয়েছে ১০ দিন আগে। ঝাড়খণ্ডের দুমকায় এক স্পেনের পর্যটকের গণধর্ষণের ঘটনার পরই ভারতের এ কী অবস্থা’-সোশ্যাল মিডিয়ায় এই বাক্যাংশ ট্রেন্ড হতে শুরু করে।

ঘটনাটিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়াও মিলেছে। গোটা পৃথিবীর বিভিন্ন অংশের মানুষেরা ভারতে এসে তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ফাঁকে এক্স হ্যান্ডেলের কিছু অ্যাকাউন্ট আবার ভারতের ভাবমূর্তি নষ্ট করার সুযোগও নিয়েছে। তাঁদের অভিযোগ, এদেশে এমন ধরনের ঘটনা নিত্যদিনের ব্যাপার। আর সমস্ত পোস্টের সঙ্গেই লেখা হয়েছে একটি বাক্যাংশ, ‘হোয়াটস রং উইথ ইন্ডিয়া’।

ভারতের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে এই পোস্টগুলি অস্বাভাবিক ট্র্যাকশন পাচ্ছে। যার জন্য তাঁরা এক্স হ্যান্ডেলের'অ্যালগরিদম'-কেই দায়ী করেছেন।

অনেক ভারতীয় আবার অন্য দেশে হওয়া এমন ঘটনার ছবি এবং ভিডিও পোস্ট করে সংশ্লিষ্ট বাক্যাংশ লিখেছেন। সেক্ষেত্রে এক্স হ্যান্ডেলে 'অ্যালগরিদগ'-যে ভারত বিরোধী প্রচার করতে চাইছে সেই তথ্যই তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। 


```