Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তর দিলেই ৭ কোটি! কৌন বনেগা ক্রোড়পতির সবচেয়ে কঠিন যে প্রশ্নটা ছেড়ে দেয় মায়াঙ্ক

হরিয়ানার মায়াঙ্ক ব্যতিক্রমী প্রতিভা। ১ কোটি টাকা জিতে নিয়েছে সে। তবে যে প্রশ্নটা সে ছেড়ে দিয়েছে সেটার উত্তর দিতে পারলেই ৭ কোটি টাকা জিতে নিতে পারত।

উত্তর দিলেই ৭ কোটি! কৌন বনেগা ক্রোড়পতির সবচেয়ে কঠিন যে প্রশ্নটা ছেড়ে দেয় মায়াঙ্ক

শেষ আপডেট: 30 November 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো: কৌন বনেগা ক্রোড়পতির ১৫তম সিজন চলছে। এ সপ্তাহে ‘জুনিয়র স্পেশাল’ এপিসোড চলছে। বাচ্চাদের নিয়ে কেবিসি খেলছেন অমিতাভ বচ্চন। অনেকেই ইতিমধ্যেই বড় অঙ্কের টাকা জিতেছে। প্রতিভাবান খুদেদের পারফরম্যান্সও মুগ্ধ করেছে ৮১ বছরের সঞ্চালককে। এদের মধ্যে হরিয়ানার মায়াঙ্ক ব্যতিক্রমী প্রতিভা। ১ কোটি টাকা জিতে নিয়েছে সে। তবে যে প্রশ্নটা সে ছেড়ে দিয়েছে সেটার উত্তর দিতে পারলেই ৭ কোটি টাকা জিতে নিতে পারত। কী প্রশ্ন করা হয় তাকে ৭ কোটি টাকার জন্য?

কেবিসির এই প্রশ্নগুলো বেশ কঠিন। যত বেশি অঙ্কের টাকা ততই কঠিন প্রশ্ন। ১ কোটি টাকা জিতে নেওয়ার পর পরবর্তী পর্যায় ছিল ৭ কোটি জিতে নেওয়ার সুযোগ। এই পর্বে বিগ বি মায়াঙ্ককে প্রশ্ন করেন, , 'সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংহকে রাশিয়ার তরফে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেওয়া হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে রসদ সরবরাহের জন্য?'

খেলার নিয়ম মেনে চারটে অপশন দেওয়া হয়েছিল। তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এই চারটির মধ্যে সঠিক উত্তর বাছতে হত তাকে। প্রশ্ন শুনে খানিক হকচকিয়ে গিয়েছিল কিশোর। সে স্বীকার করে নেয় যে এই ব্যাপারে তার কোনও পড়াশোনা নেই। বিষয়টা সে জানেই না। তাই আর ঝুঁকি না নিয়ে প্রশ্নটা ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেয় মায়াঙ্ক।

অমিতাভ অবশ্য এরপরেই সঠিক উত্তরটা জানিয়ে দেন। ওই প্রশ্নের সঠিক জবাব হল তাব্রিজ। কঠিন প্রশ্ন ছেড়ে দিলেও ১২ বছরের মায়াঙ্কের সাধারণ জ্ঞানের প্রশংসা করেন অমিতাভ বচ্চন। সাবলীলভাবে আগের সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিয়েছিল সে।


```