Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক টিকিটেই ভারত ভ্রমণ, কীভাবে সম্ভব জেনে নিন

ভারতীয় রেলও যাত্রী স্বার্থ দেখতে সবসময় তৎপর। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে সদা নজর রাখে তাদের। এবার দেশের অগুনতি পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য এক বিশেষ ব্যবস্থার আনল রেল। একটি নতুন ধরনের টিকিট চালু করা হয়েছে। নাম দেওয়া হয়েছে সার্কুলার জার্নি টিকিট!

এক টিকিটেই ভারত ভ্রমণ, কীভাবে সম্ভব জেনে নিন

শেষ আপডেট: 1 December 2023 20:11

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন জার্নিই সবচেয়ে ভাল, দেশের বহু মানুষই তা মনে করেন। এমনকী বিমানে ওঠার থেকেও ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন এমন লোকের অভাব নেই ভারতে। দূরপাল্লা হোক বা লোকাল, সবসময়ই ট্রেন থাকে ভিড়ে ঠাসা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের যে প্রান্তেই যান না কেন রয়েছে ট্রেনে সফর করার উত্তম ব্যবস্থা। 

ভারতীয় রেলও যাত্রী স্বার্থ দেখতে সবসময় তৎপর। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে সদা নজর রাখে তাদের। এবার দেশের অগুনতি পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য এক বিশেষ ব্যবস্থার আনল রেল। একটি নতুন ধরনের টিকিট চালু করা হয়েছে। নাম দেওয়া হয়েছে সার্কুলার জার্নি টিকিট!

আপনি মান্থলি শুনেছনে, রিজার্ভ টিকিট বা রিটার্ন টিকিটের কথাও জানেন। কিন্তু সার্কুলার জার্নি টিকিটের ব্যাপারটা কী তা নিয়ে কৌতূহল জন্মেছে সাধারণ যাত্রীর মনে। রেলের তরফে জানানো হয়েছে, আপনি কোথাও থেকে যাত্রা শুরু করে আবার সেইস্থানে ফিরে আসতে চাইলে মাত্র একবার টিকিট কাটলেই হবে। এক টিকিটেই আপনি আপনার যাত্রাপথে সর্বোচ্চ আটটি স্টেশনে নামতে পারবেন। 

তবে এই সার্কুলার টিকিট কাটার আগে কিছু বিষয়ে জেনে নিন। আপনি যে স্টেশন থেকে টিকিট কেটে যাত্রা শুরু করবেন সেই স্টেশনেই এসে আপনাকে আপনার যাত্রা শেষ করতে হবে। যাত্রা শুরু ও শেষের স্টেশন এক হওয়ার পাশাপাশি আপনাকে নুন্যতম ১ হাজার কিলোমিটার দূরত্ব যাত্রা করতেই হবে এই টিকিট কাটলে। 

ধরুন আপনি হাওড়া থেকে দেরাদুনে বেড়াতে যাচ্ছেন কিন্তু সরাসরি যাওয়ার ট্রেনের টিকিট পাননি। ফলে আবার দিল্লি নেমে সেখান থেকে টিকিট কেটে যেতে হচ্ছে। এদিকে ফিরবেনও সেই একই রুটে তাই বারবার টিকিট কাটার ঝামেলা কিন্তু থেকেই যায়। সার্কুলার টিকিট কাটলে এই ঝামেলা আর পোহাতে হবে না আপনাদের। 

আইআরসিটিসির ওয়েবসাইট থেকে সরাসরি সার্কুলার জার্নি টিকিট কাটতে পারবেন। স্লিপার ক্লাস হোক বা ফার্স্ট ক্লাস, যে কোনও শ্রেণির জন্য এই টিকিট উপলব্ধ। সার্কুলার জার্নি টিকিটের দামও তুলনামূলক অনেক কম। এছাড়া প্রবীণ পুরুষ যাত্রীদের জন্য রয়েছে টিকিটের মূল্যের উপর আরও ৪০ শতাংশ ছাড় আর প্রবীণ মহিলা যাত্রীর জন্য সেই ছাড় ৫০ শতাংশ।   

তাই এবার বড় কোনও ট্রিপের প্ল্যান হোক বা বয়স্ক বাবা-মাকে নিয়ে তীর্থযাত্রা, কেটে নিতে পারেন এই সার্কুলার জার্নি টিকিট।


```