
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 February 2025 08:51
দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর দিল্লিতে সরকার গড়ছে বিজেপি। আর মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে এক মহিলাকে। তিনি রেখা গুপ্ত। বৃহস্পতিবার বিরাট শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীতে। রামলীলা ময়দানে হবে সেই শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপির তরফ থেকে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা-নেত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী। কী বললেন তাঁরা?
দিল্লি নির্বাচনে এক কথায় গো-হারা হেরেছে আপ। এই ফলের পর কেজরিওয়াল বলেছিলেন, জনতার রায় মাথা পেতে নিচ্ছেন। এবার নতুন মুখ্যমন্ত্রীকে সব রকমভাবে সাহায্য করার বার্তাই দিয়েছেন তিনি। সোশ্যাল মাধ্যমে লিখেছেন, ''আশা করব দিল্লির মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হবে তা পূরণ করবেন রেখা পাত্র। দিল্লির উন্নয়নে যা সাহায্য দরকার তা আমাদের তরফ থেকে তাঁকে করা হবে।'' কেজরিওয়ালের পাশাপাশি আতিশীও এই ইস্যুতে মুখ খুলেছেন।
दिल्ली की मुख्यमंत्री बनने पर रेखा गुप्ता जी को बहुत बहुत बधाई। मैं उम्मीद करता हूँ कि दिल्ली की जनता को किए गए सारे वादे वे पूरे करेंगी। दिल्ली की जनता के विकास और भले के हर कार्य में हम उन्हें सहयोग करेंगे।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 19, 2025
আপ নেত্রীর বক্তব্য, দিল্লিবাসীর উন্নয়নে রেখা গুপ্তার যদি আম আদমি পার্টির কোনও সমর্থন প্রয়োজন হয়, তাহলে তা রয়েছে। আশা করা হচ্ছে, তিনি দিল্লির মানুষের সব সুযোগ-সুবিধার খেয়াল রাখবেন। দিল্লি চতুর্থবারের জন্য মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে। এই বিষয়টি নিয়েও বেশ খুশি অতিশী। তাঁর কথায়, ''রাজনীতিতে মহিলাদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা খুবই ভাল ব্যাপার। এতদিন দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। এখন দিল্লিও আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী পেল।''
मैं, रेखा गुप्ता जी को मुख्यमंत्री बनने पर बधाई देती हूँ। मुझे उम्मीद है कि भाजपा ने दिल्ली की जनता से जो भी वादे किए हैं, वो उन्हें पूरा करेगी। आम आदमी पार्टी दिल्ली के विकास कार्यों के लिए भाजपा को अपना समर्थन देने के लिए हमेशा तैयार है।
— AAP (@AamAadmiParty) February 19, 2025
हम उम्मीद करते हैं कि बीजेपी ने महिलाओं… pic.twitter.com/wzBSt09x7f
প্রসঙ্গত, ১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন রেখা গুপ্তা। ১৯৯৬-৯৭ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (DUSU) সভানেত্রী নির্বাচিত হন। পরে ২০০৭ সালে উত্তর পিতমপুরা থেকে পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন রেখা। ২০১২ সালে ফের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দক্ষিণ দিল্লি পৌর নিগমের (SDMC) মেয়র হন তিনি। অর্থাৎ রেখার শুধু সাংগঠনিক প্রশিক্ষণ নেই তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে।