Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নিজের কর্মের ফলই ভোগ করছেন কেজরিওয়াল! ভাবশিষ্যর গ্রেফতারি নিয়ে আর কী বললেন আন্না হাজারে

২০১১ সালে কেন্দ্রের তৎকালীন কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ধর্না মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারে। আন্নার সেই মঞ্চেই প্রথম দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে।

নিজের কর্মের ফলই ভোগ করছেন কেজরিওয়াল! ভাবশিষ্যর গ্রেফতারি নিয়ে আর কী বললেন আন্না হাজারে

ফাইল ছবি। Anna Hazare-Arvinda Kejriwal

শেষ আপডেট: 22 March 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: আবগারি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আপ-সহ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের প্রতিহিংসার শিকার কেজরিওয়াল। 

প্রতিহিংসার বিষয়টি অবশ্য মানতে নারাজ আন্না হাজারে। আন্নার কথায়, "নিজের কর্মের ফল ভোগ করছেন কেজরিওয়াল।"

২০১১ সালে কেন্দ্রের তৎকালীন কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ধর্না মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারে। আন্নার সেই মঞ্চেই প্রথম দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। সেই সূত্রে আন্নাকে কেজরিওয়ালের ভাবশিষ্য বলা হয়। তবে পরবর্তী কালে আম আদমি পার্টি গড়ে নির্বাচনে লড়ে দিল্লির ক্ষমতায় বসে কেজরিওয়াল। ধীরে ধীরে আন্নার সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়।

কেজিরওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্না বলেন,"এমন আবগারি নীতি চালু না করার জন্য কেজরিওয়ালকে দু'বার চিঠিও লিখেছিলাম। কিন্তু ওরা আমার কথা শোনেনি। ফলে যেমন কর্ম তেমনই ফল তো ভোগ করতে হবে। আইন অনুযায়ী ওর বিরুদ্ধে পদক্ষেপ করবে আদালত।"

একই সঙ্গে আন্না এও বলেন, "কেজরিওয়ালের গ্রেফতারির খবর শুনে আমার খুব কষ্ট হচ্ছ। খারাপ লাগছে এটা ভেবে যে ওকে আমি সাবধান করার পরও শোনেনি।"

ইডির দাবি, আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। একই সঙ্গে এই নীতির ফলে সরকারের ২ হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এর আগে এই মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকেও। 


```