Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সভাপতিহীন অসম তৃণমূলকে চাঙ্গা করতে বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দিলেন মমতা

বাংলার আইনমন্ত্রী এই দায়িত্ব নিয়ে বলেন, 'আমি এখনও এ ব্যাপারে কিছু জানি না। তবে যদি দল আমায় এই দায়িত্ব দেয়, আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব।'

সভাপতিহীন অসম তৃণমূলকে চাঙ্গা করতে বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দিলেন মমতা

মলয় ঘটক

শেষ আপডেট: 6 October 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলার আইনমন্ত্রী মলয় ঘটকের দায়িত্বে অসম তৃণমূল। রোববার সর্ব ভারতীয় তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব দেওয়া হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে।' 

অসমের সংগঠনকে শক্তিশালী করতে লোকসভা ভোটের আগে আগেই বেশ কিছু পদক্ষেপ করেছিল তৃণমূল। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন রিপুণ বরা। তিনিই অসম তৃণমূলের সভাপতি ছিলেন।

কিন্তু লোকসভা ভোটের পরপরই ১ সেপ্টেম্বর গুচ্ছের অভিযোগ জানিয়ে সভাপতির পদের পাশাপাশি দল ছেড়েছিলেন রিপুণ। এখনও অসমের ওই সভাপতির পদ ফাঁকাই পড়ে আছে। শক্তিশালী তো নয়ই বরং শোচনীয় অবস্থা হয়ে দাঁড়ায় অসম তৃণমূলের। তাই আরও একবার সংগঠন মজবুত করতে মলয়কে দায়িত্ব দেওয়া হল। 

বাংলার আইনমন্ত্রী এই দায়িত্ব নিয়ে বলেন, 'আমি এখনও এ ব্যাপারে কিছু জানি না। তবে যদি দল আমায় এই দায়িত্ব দেয়, আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব।'


```