Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি বিমানবন্দরে যুবতীর কাছ থেকে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

ব্যাগ খুলতেই ভেতর থেকে সবুজ বাদামি প্যাকেটে প্রায় ১৫ কেজি ওজনের মাদক পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৪ লক্ষ টাকা। 

দিল্লি বিমানবন্দরে যুবতীর কাছ থেকে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

উদ্ধার হওয়া ১৫ কেজি মাদক

শেষ আপডেট: 22 October 2024 07:08

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দিল্লি বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। ব্যাঙ্কক থেকে দিল্লিগামী একটি বিমান থেকে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক দফতরের আধিকারিকরা সোমবার জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগে ব্যাঙ্কক থেকে দিল্লি আসা একটি বিমানের যাত্রীদের মালপত্র স্ক্যানিং মেশিনে ফেলে খতিয়ে দেখা হচ্ছিল।

রোববার তখনই এক যাত্রীর ব্যাগে মাদক জাতীয় দ্রব্যের সন্ধান পান কর্তব্যরত অফিসাররা। আর তখনই ব্যাগের মালকিনকে ডেকে পাঠিয়ে তাঁর সামনে ব্যাগটি খোলা হয়।

কে-৯ ওয়ার্ডের কুকুর এনে আগেই মাদকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন শুল্ক বিভাগের কর্মীরা। 

ব্যাগ খুলতেই ভেতর থেকে সবুজ বাদামি প্যাকেটে প্রায় ১৫ কেজি ওজনের মাদক পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৪ লক্ষ টাকা। 

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শুল্ক বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যুবতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

প্রসঙ্গত, একই দিনে গুজরাতের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে ওষুধের কারখানা থেকে ৪২৭ কেজি মাদক উদ্ধার হয়।বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১৪ লাখ টাকারও বেশি। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়


```