Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

৫০ ডিগ্রি! ৭২ ঘণ্টায় হিটস্ট্রোকে মৃত্যু ২৫ জনের, জ্বালাপোড়া গরম রাজস্থানে

জ্বালাপোড়া গরম বললেও বোধহয় কম বলা হবে! গত এক সপ্তাহ ধরে রাজস্থান-সহ একাধিক রাজ্যের পারদ উর্ধ্বমুখী।

৫০ ডিগ্রি! ৭২ ঘণ্টায় হিটস্ট্রোকে মৃত্যু ২৫ জনের, জ্বালাপোড়া গরম রাজস্থানে

শনিবার রাজস্থানের পারদ ছুঁয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।

শেষ আপডেট: 26 May 2024 09:42

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরম বললেও বোধহয় কম বলা হবে! গত এক সপ্তাহ ধরে রাজস্থান-সহ একাধিক রাজ্যের পারদ উর্ধ্বমুখী।

শনিবার রাজস্থানের পারদ ছুঁয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে গত ২৪ ঘণ্টায়  হিটস্ট্রোকে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গত ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। স্বভাবতই, হিট স্ট্রোকের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত মানুষজন।

আগামী সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করেচে প্রশাসন। এগুলি হল-আলওয়ার, বারান, কোটা, বারমের, বিকানের, জালোর, চুরু, হনুমানগড়, যোধপুর, পালি, নাগৌর, শ্রীগঙ্গানগর এবং জয়সলমের। দিনের বেলা সকাল ১০টার পর থেকে বিকেল ৪টের আগে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, এর আগে ২০১৬ সালের ১৯ মে রাজস্থানের ফলোদিতে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছুঁয়েছিল। এবারে সেই রেকর্ডের দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে তাপমাত্রা। 

তাপপ্রবাহে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গুজরাট, মধ্য়প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যও। মধ্যপ্রদেশের কিছু অংশ, যেমন খারগোন, রতলাম, রাজগড় এবং খান্ডোয়া, সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। দিল্লির তাপমাত্রা ৪৬.৮ ডিগ্রি। জ্বলছে অসম, গুয়াহাটিও। 

মে মাসের তৃতীয় সপ্তাহেও এমন জ্বালাপোড়া গরমের জন্য আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আগামী মঙ্গলবারের আগে উত্তর পূর্ব ভারতে জ্বালাপোড়া গরম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


```