Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নরেন্দ্র মোদীকে ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলা উচিত: উদয়নিধি স্ট্যালিন

জিএসটি চালু করে কর বাবদ কোটি কোটি টাকা নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারে বারে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হচ্ছে।

নরেন্দ্র মোদীকে ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলা উচিত: উদয়নিধি স্ট্যালিন

শেষ আপডেট: 24 March 2024 09:02

দ্য ওয়াল ব্যুরো: জিএসটি চালু করে কর বাবদ কোটি কোটি টাকা নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারে বারে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হচ্ছে।

এবার এই প্রসঙ্গেই মোদীকে '২৮ পয়সার প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন।

শুক্রবার রামানাথপুরম এবং থেনিতে জনসভা করেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন । সেখানেই রাজ্যের বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে উদয়নিধি বলেন, "রাজ্য থেকে করবাবদ কেন্দ্র যে টাকা নিয়ে গেছে, সেখান থেকে টাকা পিছু মাত্র ২৮ পয়সা দিয়েছে তামিলনাড়ুকে।"

এরপরই কটাক্ষের সুরে উদয়নিধি বলেন, "এই কারণেই আমাদের সকলের উচিত মোদীকে ২৮ পয়াসর প্রধানমন্ত্রী বলে ডাকা!"

উদয়নিধির অভিযোগ, কর বাবদ রাজ্য থেকে নিয়ে যাওয়া টাকার ক্ষেত্রে কেন্দ্র বিজেপি বিরোধী রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করছে। বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আটকে রাখা হচ্ছে।  কেন্দ্রের শিক্ষানীতিরও তীব্র সমালোচনা করে তাঁর অভিযোগ, " শিশুদের ভবিষ্যত ধ্বংস করার জন্যই এই নীতি চালু করেছে মোদী সরকার।"

বস্তুত, একুশের ভোটের পর থেকে বাংলার ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে বাংলার টাকা আটকে রাখার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গত সপ্তাহে উত্তরবঙ্গের সভা থেকে মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেছিলেন, "১০০ দিনের প্রকল্পে গত ২ বছরে বাংলাকে ১০ পয়সা দিয়েছে, এটা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।"


```