Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, 'শর্মিলাদি'কে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক।

সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, 'শর্মিলাদি'কে বার্তা মুখ্যমন্ত্রীর

ফাইল ছবি

শেষ আপডেট: 16 January 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'নবাব' সইফ আলি খান দুষ্কৃতীর ছুরিত জখম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এক এক্সবার্তায় মমতা লিখেছেন, প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে।

এদিন শুধু মমতা একা নয়, গোটা দেশের বিশেষত মারাঠি রাজনীতিতে এই ঘটনা নিয়ে হালচাল পড়ে গিয়েছে। উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত সইফের উপর হামলার জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। কারণ ৯০ শতাংশ পুলিশ শাসক মহায়ুতি জোটের বিধায়ক-নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এই ঘটনা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধাক্কা দেওয়ার কথা। কারণ দিন পনেরো আগে সইফ আলি পরিবার মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল।

একইভাবে করিনা কাপুর খান পরিবারের বন্ধু তথা শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও উদ্বেগ প্রকাশ করেন এই ঘটনায়। তিনি ফোনে সইফের শ্যালিকা করিশ্মা কাপুরের সঙ্গে কথাও বলেন। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সইফের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। 


```