Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ানাড: ৪ মাসের সন্তান কোলে ত্রাণ শিবিরে অনাথ শিশুদের নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা

ধসে বিধ্বস্ত ওয়ানাডে এক দম্পতি মানবতার অন্যন্য নজির গড়েছেন।

ওয়ানাড: ৪ মাসের সন্তান কোলে ত্রাণ শিবিরে অনাথ শিশুদের নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা

ধসে বিধ্বস্ত ওয়ানাড

শেষ আপডেট: 1 August 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: মহিলার কোলে চার মাসের শিশু। স্বামীর কোলে চার বছর বয়সি প্রথম সন্তান। এমনই এক দম্পতি ধসে বিধ্বস্ত ওয়ানাডে মানবতার অন্যন্য নজির গড়েছেন। চার মাসের শিশুকে কোলে নিয়ে মহিলা ওয়ানাডের ত্রাণ শিবিরে গিয়ে অনাথ শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন। দুধের শিশুকে যেভাবে মা যত্নয়াত্তি করে থাকে সেই ভাবেই অনাথ শিশুদের দেখভাল করছেন তিনি। 

দম্পতির বাড়ি ওয়ানাড থেকে অনেকটা দূরে ইডুক্কিতে। সেটি কেরলের দক্ষিণ প্রান্তের শহর। অন্যদিকে, ওয়ানাড হল উত্তর প্রান্তের জেলা। মহিলার স্বামী জানিয়েছেন, সংবাদমাধ্যম থেকে তাঁর স্ত্রী জেনেছেন, ওয়ানাডের ধসে অনেক দুধের শিশুও অনাথ হয়ে গিয়েছে। স্ত্রী তাঁকে অনুরোধ করেন সে শিশুগুলির পাশে দাঁড়াতে চায়। সেই মতো তিনি অফিস থেকে ছুটি নিয়ে দু’জনে ওয়ানাডে চলে এসেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দম্পতির কথা প্রকাশিত হলেও তাঁদের অনুরোধেই নাম ও ছবি প্রকাশ করা হয়নি। কারণ, দম্পতির আর্জি তাঁরা প্রচার চান না। নিজেদের খরচে কালিকটের হোটেলে থেকে সকাল থেকে ত্রাণ শিবিরে কাটাচ্ছেন। 

এদিকে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এখনও স্পষ্ট নয়, ওয়ানাডের সাংসদ হিসাবে রাহুল গান্ধী সেই বৈঠকে অংশ নেবেন কি না। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যসভার বিবৃতির প্রেক্ষিতে ওয়ানাড নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। শাহ রাজ্যসভায় বলেন, কেরলে প্রবল বৃষ্টিপাত এবং ধসের কথা জানিয়ে ২৩ জুলাই রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল। পরে আরও তিনদিন সেই সতর্কবার্তা রাজ্যকে স্মরণ করিয়ে দেওয়া হয়। 

শাহ পরোক্ষে দাবি করেন, কেরলের সিপিএম সরকার উপযুক্ত ব্যবস্থা নিলে এত মৃত্যু এড়ানো যেত। ওডিশা সরকার অতীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রের সতর্কতা মেনে ব্যবস্থা নেওয়ায় মৃত্যু এড়ানো সম্ভব হত। কেরল নিয়ে শাহের দাবি অবশ্য অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই।


```