Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: পরপর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাক জঙ্গিঘাঁটি, ভিডিও দেখাল ভারতীয় সেনা

২৫ মিনিটে ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা করা হয়েছে। এতেই নিকেশ হয়েছে ৭০ জন জঙ্গি বলে দাবি।

Operation Sindoor: পরপর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাক জঙ্গিঘাঁটি, ভিডিও দেখাল ভারতীয় সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 7 May 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম কাণ্ডের (Jammu Kashmir Terror Attack) বদলা নিতে স্থল, নৌ এবং বায়ুসেনার যৌথ অভিযান হয়েছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালিয়েছে (Operation Sindoor) ভারতীয় সেনা। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর - এই ৬-৭ ঘণ্টার মধ্যে হামলা চালিয়েছে ভারত। সূত্রের খবর, মূল হামলা চালানো হয়েছে ২৫ মিনিট ধরে। আর এই সময়ের মধ্যেই পাকিস্তানকে কার্যত নরক দর্শন করিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সমাজমাধ্যমে এই হামলার কিছু ভিডিও শেয়ার করা হয়েছে সেনার তরফে। তা দেখে রক্ত আরও গরম হবে। 

২৫ মিনিটে ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা করা হয়েছে। এতেই নিকেশ হয়েছে ৭০ জন জঙ্গি বলে দাবি। বুধবার রাত ১টা ৪৪ মিনিটের কিছু পর থেকে শুরু হয় এই যৌথ সামরিক অভিযান। দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ব্যবহারে একযোগে হামলা চালানো হয়। ভারতীয় সেনার তরফে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, কীভাবে কোথায় হামলা হয়েছে। 

ভারতের লক্ষ্যস্থল ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সুনির্দিষ্ট ৯টি জায়গা। তার মধ্যে ছিল বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের সদরঘাঁটি, মুরিদকের লস্কর-ই-তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। পাশাপাশি কোটলি, সারজাল ইত্যাদি জায়গাতেও হামলা চালানো হয়। খোদ একাধিক পাকিস্তানি এই হামলার বর্ণনা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে হামলার গভীরতা কেমন ছিল তা সেনার শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট হয়েছে। 

ভারতের এই প্রত্যাঘাতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন ও তাঁর অতি ঘনিষ্ঠ চারজন খতম হয়েছে। মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কমান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও। জইশ-ই-মহম্মদ এক বিবৃতিতে জানিয়েছে, মৌলানা মাসুদ আজহারের বড় বোন, মৌলানা কাশফের গোটা পরিবার এবং মুফতি আবদুল রউফের নাতি, বাজি সাদিয়ার স্বামী ও চার সন্তান জখম হয়েছে। বুধবারই সকলকে কবর দেওয়া হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে দাবি করেছে, এই অভিযান সফল। দেশের তরফে যে লক্ষ্য নেওয়া হয়েছিল তা ১০০ শতাংশ পূরণ হয়েছে। মূল উদ্দেশ্য ছিল, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংস করা। কোনও সেনা ক্যাম্পে হামলা চালানোর লক্ষ্য নেওয়া হয়নি। বেছে বেছে সেইসব জঙ্গিঘাঁটিই ধ্বংস করা হয়েছে।   


```