Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: নিহত নৌসেনার নয়, নাচের ভিডিওটি তাঁদের! যুগলের দাবি, 'ভুল তথ্য ছড়িয়েছে'

শাহরুখ খানের মতো পোজ দিয়ে যুবকের নাচ। অনেকেই ভেবেছেন ওটিই বিনয় এবং তাঁর স্ত্রী হিমাংশীর শেষ ভিডিও।

Pahalgam: নিহত নৌসেনার নয়, নাচের ভিডিওটি তাঁদের! যুগলের দাবি, 'ভুল তথ্য ছড়িয়েছে'

ফাইল ছবি

শেষ আপডেট: 24 April 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের জঙ্গি হামলায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে নৌ সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের (Vinay Narwal)। আর ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে এক যুগলকে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের সেই ভিডিও বিনয় এবং তাঁর স্ত্রীর বলেই দাবি করা হচ্ছে। তবে এই তথ্য ভুল! ভিডিওটি আসলে যাদের তাঁরাই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

শাহরুখ খানের মতো পোজ দিয়ে যুগলের নাচ। অনেকেই ভেবেছেন ওটিই বিনয় এবং তাঁর স্ত্রী হিমাংশীর শেষ ভিডিও। কিন্তু অন্য এক যুগল দাবি করেছেন, ভিডিওটি তাঁদের এবং সেটিকে ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আশিস শেরাওয়াত এবং ইয়াশিকা শর্মা নামের এক যুগলের দাবি, যে ভিডিও পহেলগামে খুন হওয়া নৌ সেনা এবং তাঁর স্ত্রীর বলে ছড়িয়ে পড়েছে তা আদতে তাঁদের। আশিস জানিয়েছেন, তিনি ভারতীয় রেলে চাকরি করেন এবং গত ১৪ এপ্রিল পহেলগামে ছিলেন। ভিডিওটি তখনই তোলা।

যুগল গত ২২ এপ্রিল অর্থাৎ পহেলগামের জঙ্গি হামলার দিনই এই ভিডিওটি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বোঝাতে চেয়েছিলেন যে কদিন আগে একই জায়গা কতটা আলাদা ছিল। কিন্তু কটাক্ষ ধেয়ে আসায় তাঁরা ভিডিওটি ডিলিট করে দেন। কিন্তু তার মধ্যেই সেটি বিনয় এবং হিমাংশীর ভিডিও বলে ছড়িয়ে পড়ে সর্বত্র। এরপরই দুজনে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বার্তা দেন। স্পষ্ট করেন যে, ভিডিওটি তাঁদের, নিহত বিনয়ের নয়। মৃত জওয়ানের পরিবারও এমন কোনও ভিডিওর দাবি স্বীকার করেনি।

প্রসঙ্গত, বিনয় এবং তাঁর স্ত্রীর বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল সুইৎজারল্যান্ডে। কিন্তু, ভিসা না হওয়ায় শেষ পর্যন্ত ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু, কে জানত সদ্য বিবাহিত স্ত্রীর সামনেই হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে স্বামীকে মেরে ফেলবে জঙ্গিরা! হরিয়ানার কারনালের বাসিন্দা ভারতীয় নৌ বাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ বুধবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নামার পর এক মর্মান্তিক, হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী হন দেশবাসী। আর তা হল, জঙ্গি গুলিতে সদ্য স্বামীহারা হিমাংশী নারওয়ালের আকুল কান্না।

লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ একটি কফিনে করে বিশেষ বিমানে নয়াদিল্লিতে আনা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তেরঙায় মোড়া কফিনের কাছে হিমাংশীকে ধরে ধরে নিয়ে যাওয়ার পরেই কান্না আর বাঁধ মানেনি। কফিনের উপর যেখানে বিনয় নারওয়ালের সেনা হ্যাট রাখা ছিল সেখানে আছড়ে পড়েন স্ত্রী। তাঁর চিৎকারে কয়েক মিনিটের জন্য সব শব্দ যেন নির্বাক হয়ে পড়ে।


```