Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা! ভারতের দাবি, যোগ রয়েছে পাকিস্তানের

১৪ মার্চ মধ্যরাতে ঠাকুরদ্বারা মন্দিরে গ্রেনেড হামলা হয়েছে। ঘটনায় কারও মৃত্যু না হলেও স্বাভাবিকাভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা! ভারতের দাবি, যোগ রয়েছে পাকিস্তানের

ফাইল ছবি

শেষ আপডেট: 15 March 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: অমৃতসরের (Amritsar) খাণ্ডওয়ালায় একটি মন্দিরে (Temple) গ্রেনেড হামলা (Grenade Attack) হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দেখা যাচ্ছে, বাইকে করে দুই যুবক এসে মন্দিরে বোমা মারছে! ভারতের দাবি, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। 

১৪ মার্চ মধ্যরাতে ঠাকুরদ্বারা মন্দিরে গ্রেনেড হামলা হয়েছে। ঘটনায় কারও মৃত্যু না হলেও স্বাভাবিকাভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই বাইক আরোহী মন্দিরের সামনে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ায়। তারপরই গ্রেনেড ছুড়ে চলে যায়। কয়েক সেকেন্ড পরই হয় বিস্ফোরণ। ওই দুই যুবকের কাছে একটি পতাকাও ছিল বলে সিসি ক্যামেরায় লক্ষ্য করা গেছে। 

অমৃতসরের পুলিশ কমিশনার দাবি করেছেন, বারংবার এমন ধরনের ঘটনায় পাকিস্তানের যোগ মেলে। এবারও তাই হয়েছে। তিনি জানিয়েছেন, তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সিসি ফুটেজের ভিত্তিতেই দুই যুবকের তল্লাশি শুরু হয়েছে। কোথা থেকে ওই গ্রেনেড এল, আদতে কটা বোমা রয়েছে দুষ্কৃতীদের কাছে, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা জানতে তৎপর পুলিশ। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বক্তব্য, পাকিস্তান হামেশাই ড্রোন ঢুকিয়ে দেয় ভারতের আকাশে। মাঝেমধ্যেই বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। তাই এক্ষেত্রেও যে পাকিস্তানের হাত থাকতে পারে, তাতে কোনও সন্দেহ নেই। তবে তাঁর এও অভিযোগ, প্রতিবারই নানাভাবে পাঞ্জাবের শান্তি নষ্টের চেষ্টা করা হয়। কোনও বোমা, কখনও ড্রাগস ঢুকিয়ে দিয়ে রাজ্যকে কলুষিত করার চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করেছেন তিনি। 

এদিকে দোলের দিনই অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে গ্রেফতারও করা হয়েছে। তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। স্বর্ণমন্দিরের রান্নাঘর ‘গুরু রামদাস লঙ্গর’-এর কাছে এই হামলা হয়। ঠিক কী উদ্দেশে এই হামলা, তা এখনও জানা যায়নি।


```