
শেষ আপডেট: 17 December 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দুদিনের সফরে নিজের বিধানসভা কেন্দ্র বারাণসীতে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রোড শো করছিলেন তিনি। তাঁর কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে সাইরেন বাজাতে বাজাতে সেখানে চলে আসে একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে নিজের কনভয় থামিয়ে সেটিকে রাস্তা ছেড়ে দেন প্রধানমন্ত্রী। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে মোদীজির সৌজন্যবোধে খুশি নেটিজেনরা।
#WATCH | Prime Minister Narendra Modi stopped his convoy to give way to an ambulance during his roadshow in Varanasi.
— ANI (@ANI) December 17, 2023
On his 2-day visit to Varanasi, PM Modi will launch and inagurate 37 projects worth more than Rs 19,000 crore for Varanasi and Purvanchal. He will also launch… pic.twitter.com/NPZgLumo55
বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী। ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে সেখানে ৩৭টি প্রকল্প তৈরি হয়েছে যা বিশ্বের দরবারে বারাণসীকে অন্য মাত্রায় পৌঁছে দেবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। এদিন ইতিমধ্যেই কাশী তামিল সঙ্গমমের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন তিনি এবং বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত একটি নতুন ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর এমন আচরণ যদিও এই প্রথমবার নয়। বরাবরই তিনি ভিআইপি সংস্কৃতির বিরোধিতা করেছেন। এর আগেও অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার জন্য নিজের কনভয় থামিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতের আমদাবাদ এবং হিমাচল প্রদেশের কাংরাতে এমন ঘটনা ঘটেছিল গত বছর।
এছাড়া ২০১৯ সালেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। সেখানে বক্তৃতা দিচ্ছিলেন নরেন্দ্র মোদী। সাংবাদিক এবং চিত্রসংবাদিকরা তা লাইভ সম্প্রচার করছিলেন। সেই সময় হঠাৎ করেই একজন ক্যামেরাম্যান অজ্ঞান হয়ে যান। তা দেখতে পেয়ে বক্তৃতা থামিয়ে দেন মোদীজি। তিনি নিজেই ওই চিত্র সাংবাদিকের জন্য অ্যাম্বুলেন্স ডেকে পাঠান।