Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

প্রবল বিরোধিতার মাঝে রাজ্যসভায় গৃহীত হল ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট, আপাতত মুলতুবি অধিবেশন

বিরোধীদের প্রতিবাদ চলাকালীন জগদীপ ধনখড় রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনানোর চেষ্টা করেন। তখনও বিরোধীদের স্লোগান থামেনি।

প্রবল বিরোধিতার মাঝে রাজ্যসভায় গৃহীত হল ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট, আপাতত মুলতুবি অধিবেশন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 February 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বিরোধিতার মাঝে রাজ্যসভায় গৃহীত হল ওয়াকফ বিলের রিপোর্ট। রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি যখন বিল সংক্রান্ত রিপোর্ট পেশ করেন, তখন বিরোধীরা অভিযোগ তোলেন, রিপোর্টে প্রতিবাদসূচক মন্তব্যগুলির কিছু অংশ সরিয়ে ফেলা হয়েছে। এই নিয়ে তাঁরা সরব হলে সংসদে শোরগোল শুরু হয়। ব্যাপক উত্তেজনার ফলে সাময়িকভাবে অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

নিয়ম অনুযায়ী এখন ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তি নিয়ে কোনওভাবেই আলোচনা করার সুযোগ থাকে না। সেই নিয়মে বদল আনতে গত বছর ৮ অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরন রিজিজু। কেন্দ্রের এই বিলের বিরোধিতা করেছিল বিরোধীরা। শেষে দু'পক্ষের সিদ্ধান্ত নিয়ে এই বিল পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি, আপ, মিম-সহ প্রায় সব বিরোধী দল জানিয়েছিল, এই বিল যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে।

শুধু তাই নয়, নতুন আইনে যাবতীয় ক্ষমতা জেলাশাসকের হাতে চলে যাবে। ফলে জেলাশাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকেও শক্তিশালী হয়ে উঠবেন। যাবতীয় গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড। সেই বিল নিয়েই বার বার উত্তপ্ত হয়েছে সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিলের যৌথ কমিটির রিপোর্ট পেশ করা হয় এবং তা গৃহীত হয়। 

বিরোধীদের প্রতিবাদ চলাকালীন জগদীপ ধনখড় রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনানোর চেষ্টা করেন। তখনও বিরোধীদের স্লোগান থামেনি। তিনি বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গেকে বাকিদের শান্ত করার আবেদন জানান। বলেন, 'দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করবেন না।' তারপরই অধিবেশন মুলতুবি ঘোষণা করেন।


```