Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মাওবাদী দমনে ঝাড়খণ্ডের ঘাড়ে ব্যাপক খরচ! ১৩,৩০০ কোটি টাকা মকুব চেয়ে শাহকে চিঠি হেমন্তের

ঝাড়খণ্ডে মাওবাদী দমনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে ১৩,৩০০ কোটি টাকা বকেয়া রয়েছে। 

মাওবাদী দমনে ঝাড়খণ্ডের ঘাড়ে ব্যাপক খরচ! ১৩,৩০০ কোটি টাকা মকুব চেয়ে শাহকে চিঠি হেমন্তের

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 July 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে ১৩,৩০০ কোটি টাকা বকেয়া রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই বিপুল খরচ পুরোপুরি মিটিয়ে দিতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, “চরমপন্থা নির্মূল করা রাজ্য ও কেন্দ্র উভয়েরই যৌথ দায়িত্ব। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে এই বিশাল অর্থ দিতে বাধ্য করা হলে, তা ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে ভয়ঙ্কর প্রভাব ফেলবে।”

তিনি আরও লেখেন, “সাংবিধানিক সহযোগিতামূলক কেন্দ্র-রাজ্য সম্পর্কের দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রের কাছ থেকে সহযোগিতা ও ইতিবাচক মনোভাব প্রত্যাশা করি।”

হেমন্তের দাবি, রাজ্যে সন্ত্রাস দমন অভিযানে এখনও পর্যন্ত ৪০০-রও বেশি পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। রাজ্য গঠনের পর থেকেই ঝাড়খণ্ড চরমপন্থী-আক্রান্ত বলেও উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারির পরে রাজ্য সরকার আর্থিক পুনরুদ্ধার, দুর্যোগ মোকাবিলা এবং নানা জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়নে ব্যস্ত। কিন্তু সীমিত রাজস্ব ও সম্পদের কারণে রাজ্যের উপর আর্থিক চাপ দিন দিন বাড়ছে।”

হেমন্তের বক্তব্য, রাজ্য সরকার নিজস্ব সম্পদ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় মাওবাদী নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে চরমপন্থী কার্যকলাপে দৃশ্যমান হ্রাসও এসেছে।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে ৫৫ জন মাওবাদী নেতাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। যাঁদের মাথার দাম ৮.৪৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য ও আইনশৃঙ্খলা রক্ষা দুই-ই সুরক্ষিত রাখতে কেন্দ্রের কাছে বকেয়া টাকা সম্পূর্ণ মকুবের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।


```