Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তানে ভোট শুরু, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিল ইলেকশন কমিশন

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। তার আগে গোটা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সে দেশের অভ্যন্তরীণ  নিরাপত্তা মন্ত্রক। তারা জানিয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এই সিদ্ধান্ত করা হয়েছে। সারা দেশে ইন্টারনেট বন্ধের এমন নজির নেই। 

পাকিস্তানে ভোট শুরু, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিল ইলেকশন কমিশন

শেষ আপডেট: 8 February 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। তার আগে গোটা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সে দেশের অভ্যন্তরীণ  নিরাপত্তা মন্ত্রক। তারা জানিয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এই সিদ্ধান্ত করা হয়েছে। সারা দেশে ইন্টারনেট বন্ধের এমন নজির নেই। 

নির্বাচন কমিশনের বক্তব্য, ভোট বানচাল করতে সমাজমাধ্যমে উস্কানিমূলক প্রচার চালানো হতে পারে, এই মর্মে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। 

পাকিস্তানে এবারের ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। বালুচিস্তানে বুধবারের বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে হয়েছে ২৪। প্রচার চলাকালীন সময়ে রাজনৈতিক সভা সমাবেশের উপর আক্রমণের একাধিক ঘটনা ঘটে। পাশাপাশি থানা ও সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। থানায় আক্রমণের ঘটনায় ১০ জন পুলিশ কর্মী নিহত হন। বুধবার বালুচিস্তানে নির্দল প্রার্থীর দফতরের বাইরে বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। পরে মৃত্যু বেড়ে হয় ২৪। 

এদিকে, জেল বন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খান পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। তবে সেই সুযোগ পাননি তাঁর জেলবন্দি স্ত্রী বুশরা বিবি। তিনি জেলে যাওয়ার আগেই পোস্টাল ব্যালট বিলির কাজ শেষ হয়ে গিয়েছিল। 

এদিকে, জেল বন্দি ইমরানের হয়ে দলের কাজ অনেকটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে দুই ছেলে কাশিম খান ও সুলেইমান খান। বুধবার প্রচার শেষ হওয়ার আগে দুই ছেলে বাবা মায়ের হয়ে এক্স হ্যান্ডেলে দেশবাসীর প্রতি ইমরানের পার্টি পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির হয়ে ভোট চেয়েছেন। প্রচারেও সক্রিয় ছিল দুই ভাই।


```