Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

India Pakistan Live Update: পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চের বাড়িঘর, দেখুন ভিডিও

পহেলগামে জঙ্গিহানার (Pahalgam Attack) বদলায় সুপরিকল্পিত ভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত (India)। সেনাঘাঁটি নয়, বেছে বেছে নিশানা করেছে জঙ্গিশিবিরগুলোকে।

India Pakistan Live Update: পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চের বাড়িঘর, দেখুন ভিডিও

ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 10 May 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গিহানার (Pahalgam Attack) বদলায় সুপরিকল্পিত ভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত (India)। সেনাঘাঁটি নয়, বেছে বেছে নিশানা করেছে জঙ্গিশিবিরগুলোকে। অন্যদিকে পাক নিশানায় নিরীহ সাধারণ মানুষ। নিয়ন্ত্রণরেখা বরাবর একতরফা গোলাবর্ষণ করে চলেছে পাক সেনা। জনপদে হামলার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে জম্মুর পুঞ্চ (Poonch)। 

পুঞ্চ এলাকায় পাকিস্তানের (Pakistan) ছোড়া গোলা-গুলিতে আহতদের দেখতে শুক্রবারই হাসপাতালে গিয়েছিলেন কাশ্মীরের (kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। নিজেই গাড়ি চালিয়ে জম্মুতে গিয়ে উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

পাক গোলাবর্ষণে পুঞ্চের বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ভিডিও এবার প্রকাশ্যে। রইল সেই ভিডিও...

শুক্রবার রাতেই ফের ভারতের অসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। কাশ্মীরের উরি এবং পুঞ্চ সেক্টরে সীমান্তের ওপার থেকে পরপর ফায়ারিং করতে থাকে পাক সেনা। জম্মু বিমানবন্দরে লাগাতার বাজতে থাকে সাইরেন। উরি, পুঞ্চ সেক্টরের পর জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলাতেও হামলার খবর নিশ্চিত করে সংবাদ সংস্থা।


```