
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 February 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডা ওয়েস্টের একটি আবাসনে আট বছরের এক শিশুকে লিফট থেকে টেনে বের করে মারধরের অভিযোগে এক মহিলাকে আটক করেছে পুলিশ। শিশুটি মহিলার পোষ্য কুকুরকে লিফটে ঢুকতে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গৌর সিটি ২-এর ১২তম অ্যাভিনিউতে। ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখান।
SHOCKING from Gaur City, Noida! @noidapolice must take strict action!
— Akassh Ashok Gupta (@peepoye_) February 20, 2025
A small child enters a lift and sees a dog. Out of fear, he pleads with the woman not to bring the dog inside. But instead of understanding his fear, she slaps him and aggressively pushes him away. ????
What… pic.twitter.com/DmVPaztOUC
কি ঘটেছিল?
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবাসনের এক আট বছরের শিশু টিউশন থেকে ফিরছিল। সে যখন লিফটে উঠেছিল, তখন এক মহিলা তাঁর পোষ্য কুকুর নিয়ে লিফটে প্রবেশ করেন। কুকুরটির গলায় কোনও বাঁধন না থাকায় শিশুটি ভয় পেয়ে মহিলাকে অনুরোধ করে কুকুরটিকে লিফটে না তুলতে।
তবে মহিলা শিশুটির কথা না শুনে তাকে জোর করে লিফট থেকে বের করে দেন। অভিযোগ, এরপর তিনি শিশুটিকে একাধিকবার চড় মারেন। এমনও বলা হচ্ছে যে, মহিলা ইচ্ছাকৃতভাবে শিশুটিকে লিফটের বাইরে টেনে নিয়ে যান, যাতে সিসিটিভি ক্যামেরায় কিছু না ধরা পড়ে।
ঘটনার খবর পেয়ে আবাসনের বাসিন্দারা রাতেই বিক্ষোভে সামিল হন এবং অভিযুক্ত মহিলার শাস্তির দাবি তোলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়ে অনেকে মহিলার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি করেছেন।