Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Viral Video: মরণ ঘুম! ট্রেনের হর্নও ব্যর্থ হল নিদ্রা ভাঙাতে, তারপর...

এমনও হয়! দিন দুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! সে ঘুম এমনই যে ট্রেনের হর্নও ব্যর্থ হল তাঁর নিদ্রা ভাঙাতে! 

Viral Video: মরণ ঘুম! ট্রেনের হর্নও ব্যর্থ হল নিদ্রা ভাঙাতে, তারপর...

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 25 August 2024 23:15

দ্য ওয়াল ব্যুরো: এমনও হয়! দিন দুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! সে ঘুম এমনই যে ট্রেনের হর্নও ব্যর্থ হল তাঁর নিদ্রা ভাঙাতে! 
অগত্যা এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে কলিযুগের 'কুম্ভকর্ণে'র ঘুম ভাঙালেন ট্রেনের চালক!

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ২৭ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রেললাইনের একদিকে মাথা অন্যদিকে পা মেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ্দুর থেকে বাঁচতে মাথাটি আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে! কয়েক হাত দূরে দাঁড়িয়ে ট্রেন! 

ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেন চালক রীতিমতো ওই ব্যক্তিকে নড়িয়ে তাঁর ঘুম ভাঙাচ্ছেন। ঘটনায় হকচকিয়ে ওঠেন ওই ব্যক্তি। নিজের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ক্ষমাও চান ওই ট্রেন চালকের কাছে। লাইন ক্লিয়ার করে ফের চলতে শুরু করে ট্রেনটি। 

 ইতিমধ্যে ভাইরাল ভিডিও। উপচে পড়ছে কমেন্ট বক্স! কেউ কেউ দায়িত্বজ্ঞানহীন ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি তুলেছেন। আবার অনেকে রেল চালকের প্রশংসা করে রসিকতার সুরে লিখেছেন,‘আপনাকে যমরাজ কখনও ক্ষমা করবেন না।’ এক নেট নাগরিক আবার ওই ব্যক্তির ঘুম এবং সাহসের প্রশংসা করে লিখেছেন, কলিজায় জোর না থাকলে এভাবে কেউ রেললাইনকে নিজের বাড়ির বিছানা ভাবতে পারে!


```