Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কুস্তিগীর ভিনেশ এবার ভোটের ময়দানে! কংগ্রেসের টিকিটে লড়বেন হরিয়ানার জুলানা আসন থেকে 

গত কয়েকদিন ধরেই স্পষ্ট হচ্ছিল দেওয়াল লিখনটা। শুক্রবার দুপুরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগত।

কুস্তিগীর ভিনেশ এবার ভোটের ময়দানে! কংগ্রেসের টিকিটে লড়বেন হরিয়ানার জুলানা আসন থেকে 

এবার রাজনীতির ময়দানে কুস্তিগীর ভিনেশ ফোগত।

শেষ আপডেট: 7 September 2024 08:49

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই স্পষ্ট হচ্ছিল দেওয়াল লিখনটা। শুক্রবার দুপুরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগত। সন্ধে গড়াতে তাঁকে প্রার্থীপদও দিয়ে দিল কংগ্রেস।

আগামী ৫ অক্টোবর এক দফায় অনুষ্ঠিত হবে হরিয়ানা বিধানসভা নির্বাচন। সন্ধেয় কংগ্রেসের তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৩১ জন প্রা্র্থীর মধ্যে নাম রয়েছে ভিনেশের, তিনি লড়বেন জুলানা আসন থেকে।

শুক্রবার ভিনেশের সঙ্গে কংগ্রেসে যোগ দেন আর এক তারকা খেলোয়াড় বজরং পুনিয়া। প্রথমে তাঁরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা কংগ্রেসের সদর দফতরে যান এবং দলে যোগ দেন। 
হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা ৯০। কংগ্রেসের পরবর্তী তালিকাতে বজরং পুনিয়ার নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে।

রাজনীতির ময়দানে নামার পর শুক্রবার ভিনেশ ফোগত বলেন, 'আমি কংগ্রেস পার্টিকে ধন্যবাদ জানাতে চাই। কথায় বলে, খারাপ সময়েই নিজের লোকজনদের চিনতে পারা যায়। আমাদের যেদিন রাস্তায় ছেঁচড়ে নিয়ে যাচ্ছিল, বিজেপি ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের কষ্টটা বুঝতে পারছিল।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আজ অত্যন্ত গর্বের সঙ্গে একথা বলতে পারি যে এমন একটি রাজনৈতিক দলে আমরা যোগ দিয়েছি, যেখানে মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। রাস্তা থেকে সংসদ পর্যন্ত লড়াই করার জন্য় পাশে দাঁড়ায়। যে সকল মহিলাদের অথর্ব বলে মনে করা হয়, আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই। কুস্তির মাধ্যমে আমি যতটা সম্ভব দেশের মহিলাদের অনুপ্রাণিত করেছি।'

অন্যদিকে বজরং পুনিয়া বললেন, 'দেশের মহিলাদের পাশে কংগ্রেস সবসময় দাঁড়িয়েছে। যন্তর-মন্তরে যখন মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছিল, তখন বিজেপির টিকিও দেখতে পাওয়া যায়নি। সেইসময় কংগ্রেস এবং বাকি দলগুলো ওদের পাশে দাঁড়িয়েছিল। যেমন কুস্তির জন্য পরিশ্রম করেছে, তেমনই কৃষক এবং মহিলাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। আশা করব, এভাবেই কংগ্রেস দেশের উন্নতিসাধন করতে পারবে।'


```