ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, কাদা জমা রাস্তায় একটি ট্যাঙ্কার উল্টে পড়ে আছে। ছড়িয়ে পড়া তেল নিজেদের বালতি, কৌটোতে ভরছেন গ্রামবাসীরা।

রাস্তায় উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার
শেষ আপডেট: 3 June 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক। সেই সূত্রে আরও একবার সামনে এল,সমাজের নৃশংস ছবিটা। প্রশ্নের মুখে মানবিকতা। সূত্রের দাবি, চালক যখন সাহায্যের জন্য চিৎকার করছেন তখন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখেও এগিয়ে এলেন না কেউই। ঘটনাটি উত্তরপ্রদেশের আমেঠি জেলার (Villagers Loot Refined Oil After Tanker)। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভিডিও।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সুলতানপুর থেকে লখনউ যাওয়ার পথে বারাণসী-লখনউ জাতীয় সড়কে আচমকাই ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে, চালককে রক্তাক্ত অবস্থায় দেখতেও পায়। অভিযোগ, কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি বরং যে যার পাত্র নিয়ে রাস্তায় পড়ে থাকা তেল সংগ্রহ করতে থাকে।
Reality of World's 4th largest Economy
A tanker filled with Refined oil overturned in UP's Amethi.
Locals, instead of helping the driver, began collecting it even from the mud after filtration.
But on paper, we are bigger than Japan🤡pic.twitter.com/tUEl9j5Lnn— Tarun Gautam (@TARUNspeakss) June 3, 2025
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, কাদা জমা রাস্তায় একটি ট্যাঙ্কার উল্টে পড়ে আছে। ছড়িয়ে পড়া তেল নিজেদের বালতি, কৌটোতে ভরছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাই আহত চালক রাম রাজকে স্থানীয় একটি হাসপাতালে (Hospital) ভর্তি করে। কামারৌলি থানার ওসি মুকেশ কুমার জানান, তেল লুট করা গ্রামবাসীদের তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত চালক রামরাজ বারাবাঁকির বাহাদুরপুর হায়দারগড়ের বাসিন্দা রাম মিলনের ছেলে। এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এক্স ব্যবহারকারী (X User) এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির প্রকৃত সত্য।' উত্তরপ্রদেশের আমেঠিতে একটি তেলবাহী ট্যাংকার উল্টে যায়। আহত চালককে সাহায্য না করে কাদায় পড়ে থাকা তেল ভরতে ব্যস্ত এলাকাবাসীরা। কিন্তু খাতায় কলমে আমরা জাপানের থেকেও এগিয়ে।'
এই ভিডিও ভাইরাল হতেই ভিন্ন প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের তরফে। একজন লিখেছেন, 'বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির মানে এই নয় যে আমরা ধনী, আমাদের জনসংখ্যা ১.৪ বিলিয়ন।' আরও একজন লিখেছেন, 'বৃহত্তম অর্থনীতি হলেও রাস্তায় এক ডলার পড়ে থাকলেও তুলতে আসবে।' এক ব্যবহারকারী আবার কৌতুক করেই লিখেছেন, 'জাপানে এই প্রযুক্তি তো নেই'।