Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভের ভিড় নিয়ে সতর্ক করে ভিডিও করেছিলেন তরুণী, পরের দিন প্রাণ গেল পদপিষ্ট হয়ে, মৃত মা-ও

মেঘা হট্টারাওয়াত, বয়স ২৪। মা জ্যোতি হট্টারাওয়াত (৫০) এর সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন। বুধবার পুণ্য তিথিতে স্নান করতে সঙ্গম নাকের কাছে পৌঁছন।

কুম্ভের ভিড় নিয়ে সতর্ক করে ভিডিও করেছিলেন তরুণী, পরের দিন প্রাণ গেল পদপিষ্ট হয়ে, মৃত মা-ও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 30 January 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যায় সঙ্গমে স্নান করলে পাপের ঘড়া কমবে। পুণ্য লাভ হবে। এই আশায় অনেকেই সোমবার থেকে ভিড় জমাতে শুরু করেন প্রয়াগরাজে। একে মহাকুম্ভ বলে পুণ্যার্থীদের ভিড় ছিলই, বাড়তি লোকজন পৌঁছে যাওয়ায় বিপদ বাড়ে। বুধবার রাত ১.৩০ নাগাদ ভিড়ে, ঠেলাঠেলিতে পদপিষ্ট হন প্রায় ৩০ জন। বৃহস্পতিবার জানা যায়, ওই দিন কয়েক ঘণ্টার ব্যবধানে দু'জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটে। কী পরিমাণ ভিড় হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ২৪ বছর বয়সী কর্নাটকের এক তরুণী ছিলেন। তীর্থ করতে গিয়ে জীবনের শেষ সূর্যাস্ত যে তিনি দেখবেন তা স্বভাবতই আঁচও করতে পারেননি। তবে, সোশ্যাল মিডিয়ায় ওইদিনের ভিড়ের বর্ণনা করেছিলেন। তাঁর মৃত্যুর পর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

মেঘা হট্টারাওয়াত, বয়স ২৪। মা জ্যোতি হট্টারাওয়াত (৫০) এর সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন। বুধবার পুণ্য তিথিতে স্নান করতে সঙ্গম নাকের কাছে পৌঁছন। হঠাৎই ভিড় বাড়তে শুরু করে। ঠেলাঠেলি হয়। ভিড়ের চাপে পদপিষ্ট হন দুজনই। পড়ে উদ্ধার হয় দেহ। সেসময় ঠিক কী হয়েছিল, তা প্রকাশ করার অবকাশ না পেলেও তার আগের দিন সেখানকার পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় জানান মেঘা। সতর্ক করেন সকলকে। 

ভিডিওতে বলতে শোনা যায়, 'হ্যালো, আমরা এখন মহাকুম্ভ মেলায় আছি। এখানে প্রচণ্ড ভিড়, তাই যদি সম্ভব হয়, এখানে না আসাই ভাল। তবে যদি আসেন, অনুগ্রহ করে একে অপরের হাত ধরে রাখুন এবং সতর্ক থাকুন।' তাঁর মৃত্যুর পর ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই বলছে, সতর্ক করা সত্ত্বেও নিজেই নিজের প্রাণ রক্ষা করতে পারলেন না। 

মেঘার মতো অনেকেই সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই পরিস্থিতিতে। কুম্ভের পাশাপাশি কুম্ভের উদ্দেশে যাওয়া ট্রেনগুলিতেও মারাত্মক ভিড় হচ্ছে। সাবধানতা অবলম্বনের পরামর্শ এক্ষেত্রেও দেওয়া হচ্ছে। 

কীভাবে পদপিষ্ট হলেন এত জন, শুধুই কি ভিড় ও ঠেলাঠেলিতে? 

স্থানীয়দের কয়েকজনের মতে, অনেকেই রাস্তায় শুয়ে ছিলেন। ব্যারিকেড করা ছিল তাই নিশ্চিন্তেই ঘুমোচ্ছিলেন। হঠাৎ ব্যারিকেড ভেঙে ঘাটে স্নান করার চেষ্টা করেন অনেকে। তাতেই বাধে বিপত্তি। শুয়ে থাকা লোকজনকে পারিয়ে চলে যায়। 

মৃত্যুর সংখ্যা নিয়ে এখনই সঠিক কোনও তথ্য দেয়নি উত্তরপ্রদেশ প্রশাসন। তবে, একাধিক নিয়ম লাগু করা হয়েছে পুণ্যার্থীদের জন্য।


```