Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরাটে ২.৫ কোটি টাকা উড়ল এক বিয়েতে, গাড়ি কিনতে ৭৫ লক্ষ টাকা পণ, ফাঁস হল গোপন ভিডিও

মোটা টাকা পণ নিয়ে বিয়ে করার খবর প্রায়শই শোনা যায়। তবে এবার প্রকাশ্যে এল এক অদ্ভুত ভিডিও।

মিরাটে ২.৫ কোটি টাকা উড়ল এক বিয়েতে, গাড়ি কিনতে ৭৫ লক্ষ টাকা পণ, ফাঁস হল গোপন ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 December 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: মোটা টাকা পণ নিয়ে বিয়ে করার খবর প্রায়শই শোনা যায়। তবে এবার প্রকাশ্যে এল এক অদ্ভুত ভিডিও। উত্তরপ্রদেশের মিরাটের এই বিয়ের ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়েবাড়িতে রীতিমতো টাকার বৃষ্টি। এক একটি আচার-অনুষ্ঠানে ওড়ানো হল লক্ষ লক্ষ টাকা। বিয়ের আসরে বরকে ট্রেলিভর্তি করে দেওয়া হল নগদ ২.৫ লাখ টাকা। দেওয়া হল ৭৫ লাখি গাড়ির জন্য টাকা।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে কনপক্ষে প্রচুর টাকা দিচ্ছে বরপক্ষকে। পাশপাশি বিয়ের আসরে জড়ো করা হচ্ছে ট্রলিভর্তি টাকা। বিয়েতে বরের জুতো চুরি করা একটি আচার। যা সাধারণত কনের বন্ধু, বোনেরাই করেন। বরের জুতো ফিরিয়ে দিতে কিছু টাকাও চান। কিন্তু তাই বলে এত টাকা!

ভিডিওতে দেখা যাচ্ছে, বরের জুতো ছাড়াতে বরপক্ষ শ্যালিকাকে দিল নগদ ১১ লাখ টাকা। নগদ ১১ লক্ষ টাকা হাতে পেয়ে চমকে গেছেন কনের বন্ধুরাও। বিয়েতে যে মওলানা বিয়ে করান তাঁকে দেওয়া হয় ১১ লাখ টাকা। আর এলাকার একটি মসজিদে দান করা হয় ৮ লাখ টাকা। এখানেই শেষ নয়, কনের আত্মীয়রা সুটকেস ভর্তি টাকা পণ হিসেবে তুলে দেন বরের পরিবারের হাতে। সেই সুটকেসেই ছিল নগদ আড়াই কোটি টাকা। সুটকেস খুলতেই বরযাত্রীদের চোখ ছানাবড়া হয়ে যায়। 

ভিডিওটি ভাইরাল হতেই ক্ষুব্ধ অধিকাংশ নেটিজেন। অনেকের মত, অনুষ্ঠানে এভাবে টাকা অপচয় না করে, তা দুঃস্থ, গরিবদের মধ্যে দান করে দিলেই হয়। অনেকে আবার মজার ছলে কমেন্ট করেছেন, 'এমন জামাইবাবু কোথায় পাওয়া যায়? আমাদের তো জুতো চুরি করতে ২ হাজার টাকাও দিতে চায় না।'


```