Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯৫ পয়সা নিয়ে ক্যাব চালকের সঙ্গে ঝগড়া! ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে সাংবাদিক

দিল্লির বাসিন্দা সমাজকর্মী দীপিকা নারায়ণ ভরদ্বাজ একটি ভিডিও শেয়ার করেছেন।

৯৫ পয়সা নিয়ে ক্যাব চালকের সঙ্গে ঝগড়া! ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে সাংবাদিক

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 22 March 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে খুচরো (Paise) সমস্যা নিত্যসঙ্গী। সে কিছু কেনাকাটিই হোক বা গড়ি ভাড়া, খুচরো দিতে গেলে সামান্য হাত কাঁপে সবারই। সেই সমস্যা থেকেই ঘটে গেল ধুন্ধুমার! সামান্য খুচরোর জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লেখালিখিও শুরু হয়েছে। তবে খুচরোর পরিমাণ শুনলে চমকে যেতে পারেন আপনিও। যা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডায় (Noida) এক মহিলা সাংবাদিক (Lady Journalist) ও ক্যাব ড্রাইভারের (Cab Driver) কথা কাটাকাটির ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে।

ঠিক কী ঘটেছে?

শুক্রবার দিল্লির বাসিন্দা সমাজকর্মী দীপিকা নারায়ণ ভরদ্বাজ (Deepika Narayan Bharadwaj) একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ৯৫ পয়সার জন্য শিবাঙ্গি শুক্লা (Shivangi Shukla) নামে এক মহিলা সাংবাদিক একজন ক্যাব চালকের সঙ্গে তুমুল ঝগড়া করছেন। মহিলাটি সাংবাদিকের অভিযোগ, ক্যাব চালক তাঁর সঙ্গে অভদ্র আচরণ করেছেন। উল্টে চালকের দাবি তিনি 'দিদি' বলে সম্বোধন করলেও সাংবাদিক হওয়ার কারণে মহিলাই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। 

জানা গিয়েছে, নয়ডার বাসিন্দা তরুণী সাংবাদিকের ক্যাব ভাড়া হয়েছিল ১২৯.৯৫ টাকা। কিন্তু তিনি মাত্র ১২৯ টাকা দিয়েই গাড়ি থেকে নেমে যেতে চান। পাল্টা ড্রাইভার ৯৫ পয়সা চাইলেই শুরু হয় ঝামেলা। শিবাঙ্গি জানিয়েছেন, এরপর তিনি মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং শুরুর কথা বলতেই চুপ হয়ে যান চালক। পরে চালককে ১৩০ টাকা দেন।

এরপরই চালকের গাফিলতির অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তরুণী সাংবাদিক। তাঁর অভিযোগ, ওই যুবক ক্যাব চালানোর জন্য সংস্থার তরফে যে টি শার্ট দেওয়া হয় তা পরেননি, এমনকি বুক করার সময় ফোনে ড্রাইভারের যেমন মুখ দেখিয়েছিল বাস্তবে নাকি তার কোনও মিল নেই। এরপর আমি ভয় পেয়ে যাই এবং গাড়িতে বসে থাকা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কিছুক্ষণ পর চালক খারাপ ব্যবহার শুরু করলে চলন্ত গাড়ি থেকেই নেমে পড়ি।

যদিও আসল ঘটনা সামনে আনেন দীপিকা। এক্স হ্যান্ডেলে মহিলার একাধিক পোস্ট করেন তিনি। পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, চালক সাংবাদিককে প্রশ্ন করছেন, 'আপনি সাংবাদিক বলে গাড়ির ভাড়া মেটাবেন না!' উত্তরে ইংরেজিতে সাংবাদিক বলেন, 'তুমি অভদ্রভাবে কথা বলছো।' 

এরপর বিষয়টি সমাধানের জন্য চালককে থানায় যাওয়ার পরামর্শ দিলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ড্রপ লোকেশনে থানার ঠিকানা নেই। সে কারণে তিনি যেতে পারবেন না। এরপরই তরুণীকে চালক জানিয়ে দেন, ড্রপ লোকেশন চেঞ্জ করে থানার ঠিকানা দিলে তিনি নিয়ে যাবেন।  

বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। সাংবাদিককেই কাঠগড়ায় তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। একজন লেখেন, 'ড্রাইভার ঠিকই বলেছেন। প্রাপ্য টাকা না নিয়ে যাওয়া অন্যায় নয়।' আরেকজন লেখেন, 'যদি সে ভাড়ার ৯৫ পয়সা চায়, তাহলে অনলাইনে কেন টাকা দেওয়া যাবে না? ৯৫ পয়সা চাওয়ায় সাংবাদিকের সম্মানে লেগেছে, তাই রেকর্ডিং শুরু করেছেন।' 

দুর্গেশ বাওয়া নামে একজন লেখেন, 'আপনি মহিলা হওয়ার সুযোগ নিয়েছেন। চালক মাত্র ৯৫ পয়সা চেয়েছিলেন তা দিয়ে দিলেই হয়ে যেত। চালক অত্যন্ত ভদ্র তাই আপনার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি।' আরেকজন লেখেন, দুঃখিত ম্যাডাম, আপনার যুক্তি সঠিক মনে হচ্ছে না। যদি আপনার কাছে কম থাকে বা একেবারেই টাকা না থাকে তাহলে বাসে বা হেঁটে যান। তবে ৯৫ পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরুণী সাংবাদিকের মিথ্যাচারকেই কটাক্ষ করেছেন ব্যবহারকারীরা।


```