Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান্নাঘরে খুটখুট আওয়াজ, কটমট করে চেয়ে আছে জ্বলজ্বলে দুটো চোখ, আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের

১২ ফুট লম্বা দেওয়ালের মাথায় বসে ওটা কে? রান্নাঘরে খুটখাট আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ঢুকতেই হকচকানি অবস্থা। বসে রয়েছে পশুরাজ সিংহ (Lion)।

রান্নাঘরে খুটখুট আওয়াজ, কটমট করে চেয়ে আছে জ্বলজ্বলে দুটো চোখ, আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের

রান্নাঘরে সিংহ

শেষ আপডেট: 4 April 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: ১২ ফুট লম্বা দেওয়ালের মাথায় বসে ওটা কে? রান্নাঘরে খুটখাট আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ঢুকতেই হকচকানি অবস্থা। বসে রয়েছে পশুরাজ সিংহ (Lion)। মঙ্গলবার রাতে গুজরাতের (Gujarat) আমরেলির ঘটনা। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ওই দিন রাতে আমরেলির কোভায়া গ্রামে হামিরভাই লক্ষানোত্রা নামে এক বাসিন্দার রান্নাঘরে ঢুকে পড়ে বিশালাকার সিংহ। রান্নাঘর থেকে কীসের আওয়াজ আসছে, দেখতে গিয়ে হামিরভাইয়ের পরিবারের সদস্যদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। দেখেন বড় বড় দুট জ্বলন্ত চোখ। ভাল করে বুঝতে টর্চের আলো ফেলতেই চিৎকার করে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা।

সিংহটি যদিও কোনও হামলা করেনি। তাপউত্তাপহীন ভাবে সেখানেই বসে থাকতে দেখা যায় তাকে। পশু বিশ্লেষকদের মতে, কাছের কোনও জঙ্গল থেকে সিংহটি পথ হারিয়ে এখানে ঢুকে পড়ে। যদিও সে কাউকে আঘাত করেছে বা কিছু করেছে বলে এখনও অবধি শোনা যায়নি।

পশুরাজের এহেন ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বস্তুত, এক মাস আগেই জঙ্গল ছেড়ে গুজরাতের ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে দেখা যায় একটি সিংহকে। জাতীয় সড়কের এক ধারে চুপচাপ দাঁড়িয়েছিল সেটি। তারপর হেলেদুলে সেতুর উপর রাস্তা পার করে অন্য দিকে চলে যায়। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।


```