ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 20 January 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: প্রাণ বাঁচাতে জঙ্গলের রাস্তায় বাইকে চেপে পালাচ্ছেন যুবক। আর তাঁর পিছনে ধাওয়া করছে দামাল হাতি। অল্পের জন্য যুবক প্রাণে বাঁচলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে তা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।
কেরলের ওয়েনাড়ের ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বনের মধ্যে দিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রাণভয়ে বাইক চালাচ্ছেন যুবক। কোনওদিকেই নজর নেই তাঁর। লক্ষ্য একটাই হাতির হাত থেকে স্ত্রী ও শিশুর প্রাণ বাঁচাতে হবে। থিরুনেল্লির জঙ্গলের ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি দ্য ওয়াল।
শনিবার ঘটনাটি ঘটলেও সোমবার ভিডিওটি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। মানুষ-হাতির দৌড়ে শেষমেশ যুবক প্রাণে বাঁচলেও হাতির দাপট দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে।
கூடலூர் அடுத்த கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை துரத்திய காட்டு யானை, நூலிழையில் மூன்று பேர் உயிர் தப்பிய காட்சி. #kerala#elephant#wayanadu #forest pic.twitter.com/FClHtqAreY
— Srini Subramaniyam (@Srinietv2) January 20, 2025
কেরলের বিগত কয়েকমাসে একাধিক মানুষের হাতির হানায় প্রাণ গেছে। গপ্ত সপ্তাহেই ৫৪ বছর বয়সি এক উপজাতি মহিলাকে পিষে মেরেছিল হাতি। জানা গেছে, তিনি বনের ভিতর ছাগল চরাতে গেছিলেন। সেখানেই হাতি তাঁকে আক্রমণ করে ও পিষে মারে।
এছাড়া দিন কয়েক আগেই কেরলের উত্তরে নীলাম্বুরের জঙ্গলেও এক আদিবাসী যুবকের হাতির হানায় মৃত্যু হয়। যদিও কেরল প্রশাসনের তরফে হাতির আক্রমণ আটকাতে কড়া নজরদারি জারি থাকলেও কিছুতেই তা বন্ধ করা যাচ্ছে না।