Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাষ্ট্রপতি ভবনে শপথের সময় ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় জন্তু

মঞ্চে তখন আসীন মন্ত্রিসভা। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে শপথ পাঠ করাচ্ছেন মন্ত্রীদের। অথচ টিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল, রাষ্ট্রপতি ভবনের সিংহদ্বারের সিঁড়ির ফাঁক দিয়ে চলে যাচ্ছে একটি পেল্লায় চার পেয়ে প্রাণী।

রাষ্ট্রপতি ভবনে শপথের সময় ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় জন্তু

শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতি ভবনে দেখা গেল এক রহস্যময় জন্তু।

শেষ আপডেট: 10 June 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: দেশের সর্বোচ্চ নাগরিকের বাড়ি। চলছে বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। মঞ্চে হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নবনির্বাচিত মন্ত্রীসভা। সামনের আসনে হাজির একাধিক দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভুটানের রাজা, শাহরুখ খান, মুকেশ অম্বানি-সহ একাধিক ভিভিআইপি অতিথি। গোটা লাটিয়েন্স দিল্লি কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া। অথচ শপথ গ্রহণের সময় টিভি ক্যামেরায় দেখা গেল, রাষ্ট্রপতি ভবনের অন্দরে দেখা গেল, দিব্যি ঘুরে বেড়াচ্ছে একটি রহস্যময় জন্তু। 

মঞ্চে তখন আসীন মন্ত্রিসভা। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে শপথ পাঠ করাচ্ছেন মন্ত্রীদের। অথচ টিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল, রাষ্ট্রপতি ভবনের সিংহদ্বারের সিঁড়ির ফাঁক দিয়ে চলে যাচ্ছে একটি চার পেয়ে প্রাণী। এক নজরে দেখলে পেল্লায় বেড়াল বা মার্জার-গোত্রের প্রাণী মনে হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তার আয়তন ও দীর্ঘ লেজের বাহার দেখে নেটিজেনদের জল্পনা, তবে কি বড় কোনও বেড়াল-গোত্রের প্রাণী ঢুকে পড়েছে রাইসিনা হিলসে? নেটদুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা ছড়িয়েছে, নেকড়ে বা লেপার্ড গোত্রের কিছু কি ঢুকে পড়ল? যদিও এত আঁটোসাঁটো নিরাপত্তা এড়িয়ে এরকম বড় আকারের প্রাণী ঢুকে পড়ল কীভাবে, প্রশ্ন থাকছেই। 

দেখুন সেই ভিডিও:


```