Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা, দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (৭৩) অসুস্থ হয়ে রবিবার ভোররাতে দিল্লির এইমস (AIIMS)-এ ভর্তি হয়েছেন।

হঠাৎ বুকে ব্যথা, দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

জগদীপ ধনখড়

শেষ আপডেট: 9 March 2025 10:20

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (৭৩) অসুস্থ হয়ে রবিবার ভোররাতে দিল্লির এইমস (AIIMS)-এ ভর্তি হয়েছেন। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন।  

এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।  

উপরাষ্ট্রপতির বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উপরাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। তবে তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।


```