Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জগদীপ ধনকড়, সুস্থ হয়েই চিকিৎসকদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

গত ৯ মার্চ ভোররাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি ভর্তি করা হয় ধনকড়কে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জগদীপ ধনকড়, সুস্থ হয়েই চিকিৎসকদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

ফাইল ছবি

শেষ আপডেট: 12 March 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে পুরোপুরি সুস্থ। সেকারণেই বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice Presiddent) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এদিন এক বিবৃতি প্রকাশ করে ধনকড়ের বর্তমান শারীরিক আপডেটের পাশাপাশি উপরাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি এইমস (Delhi AIIMS)।

রবিবার অর্থাৎ গত ৯ মার্চ ভোররাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি ভর্তি করা হয় ধনকড়কে। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের অধীনে ভর্তি করানো হয় ধনখড়কে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রেখে তাঁর চিকিৎসা চলে। 

বুধবার দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে, "মেডিকেল টিমের পরিচর্যায় তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। সে কারণেই ১২ মার্চ উপরাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয়। আগামী কয়েকদিন তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"

এদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দিল্লি এইমসের মেডিকাল টিমকে প্রশংসায় ভরিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি। ধনকড় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "৯ মার্চ হাসপাতালে ভর্তির পর থেকে ১২ মার্চ পর্যন্ত, নয়াদিল্লির এইমস-এর মেডিকেল টিমের যত্ন এবং পেশাদারিত্বে আমি কৃতজ্ঞ। তাঁদের কাজের প্রতি নিষ্ঠা এবং নিষ্ঠার সঙ্গে আমার সেবা করে দ্রুত আমাকে সুস্থ করে তুলেছেন।"

এছাড়াও ভারত ও দেশের বাইরের শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। লিখেছেন, আপনাদের শুভেচ্ছা সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে।"


```