
লালকৃষ্ণ আদবানি। ফাইল ছবি।
শেষ আপডেট: 14 December 2024 10:54
দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি হাসপাতালে ভর্তি। নয়াদিল্লির অ্যাপোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৭ বছর বয়সি বিজেপির প্রতিষ্ঠাতা-সদস্যদের অন্যতম এই নেতাকে। পরিবারের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আদবানি। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শীর্ষ বিজেপি নেতারা পরিবারের কাছে খোঁজখবর নিতে শুরু করেছেন।
শনিবার সকালে তাঁকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর চিকিৎসা চলছে। কিছুদিন আগেও একই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সাময়িক সুস্থতার পর তিনি বাড়ি ফিরে আসেন। এবারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আদবানি আপাতত স্থিতিশীল আছেন। তবে কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে।