Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরকাশীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ ফের শুরু হল, মুক্তির দিন গুনছেন ৪১ জন শ্রমিক!

রবিবার সকালে ফের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হল। এবার আর সমান্তরালভাবে নয়, পাহাড়ের উপর থেকে উলম্বভাবে সুড়ঙ্গ কাটার কাজ চলছে।

উত্তরকাশীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ ফের শুরু হল, মুক্তির দিন গুনছেন ৪১ জন শ্রমিক!

শেষ আপডেট: 26 November 2023 11:32

দ্য ওয়াল ব্যুরো: সুড়ঙ্গের মধ্যে তো সবই অন্ধকার। সেখানে সবসময় রাত। অন্ধকার থেকে বেরিয়ে কবে ফের সূর্যের আলো দেখবেন, সেই প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন ৪১ জন শ্রমিক। সময়ে সময়ে তাঁদের কাছে খাবার, পানীয় পৌঁছে যাচ্ছে ঠিকই কিন্তু তাতে কি শান্তি আছে? আটকে থাকা শ্রমিকদের পরিবারের লোকদেরও দিন কাটছে উৎকণ্ঠার মধ্যে। রবিবার সকালে ফের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হল। এবার আর সমান্তরালভাবে নয়, পাহাড়ের উপর থেকে উলম্বভাবে সুড়ঙ্গ কাটার কাজ চলছে।

মার্কিন যন্ত্র অগার মেশিন দিয়েই সুড়ঙ্গ কাটার কাজ চলছিল। পাথর কেটে রাস্তা বানিয়ে ধীরে ধীরে শ্রমিকদের কাছে পৌঁছে যাচ্ছিল মেশিনটা। শুক্রবার বিকেলের দিকে মাত্র কয়েক মিটার দূরে একটি ধাতব বস্তুর সঙ্গে জোর টক্কর লাগে। ব্যস, নিমেষে ভেঙে চুরমার হয়ে যায় মেশিনটি। হাজার চেষ্টা করেও সেই মেশিন আর ঠিক করতে পারেননি বিশেষজ্ঞরা। শনিবার সকালে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স স্পষ্ট জানিয়ে দেন, ওই মেশিন আর মেরামত করা সম্ভব নয়। 

৪১ জন শ্রমিকের মনের মধ্যেও বেজে উঠেছিল ওই মেশিন ভাঙার শব্দ। কেউ যেন তাঁদের মুক্তির স্বপ্ন এক লহমায় ভেঙে খানখান করে দেয়। এখন উপায়? বিশেষজ্ঞরা দু'টি রাস্তা বেছে নিয়েছেন। এক, মেশিনের সাহায্যে উলম্বভাবে সুড়ঙ্গ খোঁড়া আর দুই,  অবশিষ্ট ধ্বংসস্তূপের অংশ শাবল, কোদাল, গাঁইতি দিয়ে খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছনো। কিন্তু দুই পদ্ধতিতেই উদ্ধারকাজ শেষ করতে ঠিক কত সময় লাগতে পারে? সেই নিয়ে বলতে গিয়ে বিশেষজ্ঞ ডিস্ক জানিয়েছেন, বড়দিনের মধ্যে ৪১ জনকে বাড়ি ফেরানো সম্ভব হবে। 

এখনও একমাস। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে সেই খবর পৌঁছেছে কিনা জানা যায়নি। হয়তো তাঁরা চোখ বুঝলেই স্বপ্ন দেখেন, সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন একে একে, তারপর বাড়ি ফিরছেন, বাড়ির লোকের সঙ্গে অভিশপ্ত এই সময়ের গল্প বলছেন আর রাতে বাড়ির বিছানায় শান্তিতে ঘুমোচ্ছেন। সেই স্বপ্ন কতদিনে বাস্তব হয়ে উঠবে তা জানা নেই কারওরই।


```