Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দেব দীপাবলি উপলক্ষে ১৭ লক্ষ প্রদীপে সেজে উঠছে বারাণসী, সরাসরি দেখবেন মোদী

নো ফ্লাই জোন কাশী

দেব দীপাবলি উপলক্ষে ১৭ লক্ষ প্রদীপে সেজে উঠছে বারাণসী, সরাসরি দেখবেন মোদী

পুরাণ অনুযায়ী দীপাবলির ১৫ দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি।

শেষ আপডেট: 13 November 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: শিবঠাকুরের আপন শহর বারাণসী সেজে উঠছে 'দেব দীপাবলি' উপলক্ষে। আগামী শুক্রবার, ১৫ নভেম্বর, বারাণসীর নমো ঘাট থেকে শহরের কোণা কোণা সেজে উঠবে ১৭ লক্ষ প্রদীপে। কাশীর সমস্ত ঘাট, জলাশয় এবং বিশ্বনাথ মন্দির সাজানো হবে প্রদীপের আলোয়। আর সেই দৃশ্যের সরাসরি সাক্ষী হবেন বারাণসীর লোকসভা সাংসদ তথা 'কাশীপুত্র' মোদী। এর জন্য প্রধানমন্ত্রীর বাড়ি এবং অফিসে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে সেখানে বসে সরাসরি দেব দীপাবলি দেখতে পান মোদী।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নমো ঘাটে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে বারাণসী ও সংলগ্ন এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে বারাণসী বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। এমনকী শহরের উপর দিয়েও কোনও বিমান যাতায়াত করবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) শিবাসিম্পি চান্নাপ্পার নির্দেশ অনুযায়ী বুধবার রাত ১২টা থেকে ১৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নো ফ্লাই জোন থাকবে বারাণসী। দেব দীপাবলি দেখতে শহরে কয়েক লাখ লোকের ভিড় হবে বলে অনুমান করে ব্যাপক পুলিশি ব্যবস্থার আয়োজন করা হয়েছে। শহরের পুলিশ ছাড়াও বিভিন্ন জেলা থেকে ৪৬৪ জন পুলিশ কর্তা ও কর্মী আনা হয়েছে।

পুরাণ অনুযায়ী দীপাবলির ১৫ দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি। ত্রিপুরাসুরকে যুদ্ধে পরাজিত করেন শিব। সেই বিজয় উপলক্ষে হিন্দু ধর্মানুযায়ী মহাসমারোহে পালিত হয় দিনটি। ১৭ লক্ষ প্রদীপ জ্বালানো ছাড়াও চেত সিং ঘাটে একটি লেজার আলো-ধ্বনির শোয়ের আয়োজন করা হয়েছে। কেভি ধাম থেকে পরিবেশ বান্ধব বাজি প্রদর্শনী এবং নমো ঘাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

সূত্রে জানা গিয়েছে, ১১ লক্ষের বেশি দিয়া জ্বালানো হবে গঙ্গা ঘাটগুলিতে। ৫ লক্ষের বেশি প্রদীপ জ্বলবে বিভিন্ন জলাশয় এবং গোমতী ও বরুণা নদীর ঘাটে। এক লক্ষ ২৫ হাজার প্রদীপ জ্বলে উঠবে কেভি ধামে। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ জ্বালানোর শেষে হবে পাঁচ মিনিট ধরে হবে আতসবাজি পোড়ানো।


```